1. salmankoeas@gmail.com : admin :
ইসলামপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনয়ন প্রত্যাশী ফরহাদ খান - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

ইসলামপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনয়ন প্রত্যাশী ফরহাদ খান

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ::
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০৩ Time View

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ::
জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী শরিফুল ইসলাম খান ফরহাদ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

রবিবার বাদ মাগরিব ইসলামপুর প্রেসক্লাব সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোরাদুজ্জামান মোরাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ লিটন। এ সময় ইসলামপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, কুলকান্দি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি হাসান মাহাবুবুর রহমান স্বপন, পৌর বিএনপি সদস্য কামরুল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পনির আহমেদ, কুলকান্দি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সোহাগসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ খান বলেন, তিনি বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন। এলাকার সমস্যা সমাধান, উন্নয়ন কার্যক্রম ও দলীয় কর্মকাণ্ডের প্রচার-প্রচারণায় তিনি সব সময় সক্রিয় রয়েছেন। ইসলামপুরবাসী সুযোগ দিলে অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠন, নদী ভাঙন রোধ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করবেন বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “দেশ সুন্দরভাবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা জাতির বিবেক, সমাজের দর্পণ—নিরপেক্ষ থেকে প্রকৃত সত্য তুলে ধরবেন এই প্রত্যাশা করছি।”

আরওপড়ুন…সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুন গাছ চুরির ঘটনাস্থল পরিদর্শনে যুগ্ম সচিব শামিমা বেগম

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!