1. salmankoeas@gmail.com : admin :
তিস্তা নদী হতে অবৈধভাবে পাথর উত্তলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

তিস্তা নদী হতে অবৈধভাবে পাথর উত্তলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯২ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী হতে অবৈধভাবে পাথর উত্তোলন করার সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয।অভিযানে ১৩ টি ইঞ্জিন চালিত নৌকা ধংস করে এবং পাথর তোলার কাজে ব্যবহৃত সকল যন্ত্রপাতি জব্দ করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। স্থানীয় একটি একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন থেকে ইঞ্জিন চালিত নৌকা দ্বারা তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসিতেছে। এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে এদের কার্যক্রম বন্ধ করা যায়নি। গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা নদী থেকে পাথর উত্তোলন কারীদের বিরুদ্ধে ০৩(তিন) ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাথর উত্তোলনের জন্য ব্যবহৃত ১৩ টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয় এবং পাথর উত্তোলনে ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি), ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ২৬ জন সদস্য সহায়তা করেন এবং পুলিশের একটি চৌকস দল এসময় উপস্থিত ছিল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান ও সহকারী কমিশনার(ভুমি) রওশন কবির জানান, তিস্তা নদী থেকে এভাবে পাথর উত্তোলন করা সম্পূর্ণ অবৈধ। অবৈধভাবে কেউ তিস্তা নদী থেকে পাথর উত্তোলন করতে পারবে না। পাথর উত্তোলনের বিরুদ্ধে ডিমলা উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরওপড়ুন….মৌলভীবাজারে ডাক্তারদের ভিজিট ফি আকাশচুম্বী, সাধারণ মানুষ বিপর্যস্ত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!