
মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় শচিন দাস পানিকা (২৮) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শচিন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের বাসিন্দা বালক দাস পানিকার ছেলে। তিনি কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন।
এ ঘটনায় শচিনের সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের রাজ্জাক তালুকদারের ছেলে ইউসুফ তালুকদার গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনদের দাবি, শচিনের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কর্মঠ এই যুবকের চলে যাওয়ায় শূন্যতা আর কষ্টই রয়ে গেল তাদের জীবনে।
আরওপড়ুন….মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে হত্যা মামলার ৫ আসামি গ্রেফতারে প্রশংসায় ভাসছে পুলিশ
Subscribe to get the latest posts sent to your email.