1. salmankoeas@gmail.com : admin :
৩১ দফা কর্মসূচিই দেশের মুক্তির পথ — মাধবপুরে বিএনপির জনসভায় সৈয়দ মোহাম্মদ ফয়সল - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩১ দফা কর্মসূচিই দেশের মুক্তির পথ — মাধবপুরে বিএনপির জনসভায় সৈয়দ মোহাম্মদ ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩২১ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” কর্মসূচি বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন বাজারে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ছাতিয়াইন বাজারের মুক্তমঞ্চে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল। সভার সভাপতিত্ব করেন ছাতিয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল মিয়া।

 

যুবদল নেতা পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রূপরেখা। তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও রাজনৈতিক নিপীড়নের কারণে দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো রাষ্ট্র মেরামতের কর্মসূচি বাস্তবায়ন।

 

সভায় বক্তব্য রাখেন— মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাজাহান সাহেব, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামছুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদ সাহেব, শহীদুল ইসলাম বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা এস. এম. ইকরাম, বিএনপি নেতা এডভোকেট জসিম উদ্দিন, আব্দুর রউফ,

 

পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলাউদ্দিন আল রনি, সাংবাদিক রুকন উদ্দিন লস্কর, ছাত্রদল আহ্বায়ক মারুফ আহমেদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ জামান, এবং যুবদল নেতা বিল্লাল মিয়া প্রমুখ।

বক্তাদের প্রাণবন্ত বক্তব্যে ছাতিয়াইন বাজার জনসমুদ্রে পরিণত হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও স্লোগানে অংশ নিয়ে সমাবেশস্থল মুখর করে তোলেন।

 

সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল বলেন, “বাংলাদেশকে জনগণের প্রকৃত রাষ্ট্রে রূপ দিতে হলে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই। জনগণই হবে পরিবর্তনের চালিকা শক্তি।”

 

আরওপড়ুন …লাখাইয়ে ৭ সেন্টার কমিটি সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ আপনারা ধানের শীষ আমি আপনাদের ঋণ পরিশোধ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!