1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে ৭ সেন্টার কমিটি সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ আপনারা ধানের শীষ আমি আপনাদের ঋণ পরিশোধ। - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

লাখাইয়ে ৭ সেন্টার কমিটি সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ আপনারা ধানের শীষ আমি আপনাদের ঋণ পরিশোধ।

আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধ॥
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৪৯ Time View

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন আপনারা ধানের শেষে ভোট দিবেন আমি আপনাদের ঋণ পরিশোধ করব, বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের রাস্তা গোরস্থান শ্মশান এর কাজ করা হবে কাজ করা হবে, ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু যারা গত ১৬টি বছর শেখ হাসিনাকে সহযোগিতা করেছে তারা পালিয়ে যায়নি।

 

কিন্তু বিএনপির কেউ চায় না যারা আওয়ামীলীগের পৃষ্ঠপোষকতা করেছে তারা আমাদের ধারে কাছে আসুক। তিনি শনিবার দুপুরে লাখাই উপজেলা ১নং ইউনিয়ন পরিষদের সামনে ও শিবপুরে দুটি পৃথক সভায় ৭ সেন্টার কমিটির সাথে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

 

সভায় জি কে গউছ আরও বলেন- বাংলাদেশের মানুষ গত ১৭টি বছর ধরে ভোট দিতে পারেনি। আগামী ফেব্রুয়ারি মাসে ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের ভোট আপনাদের পছন্দের পাশ লিখে দিবেন, আমি হবিগঞ্জ পৌরসভার মেয়র ছিলাম আমাকে কেউ কোনদিন দুর্নীতির অভিযোগ আনতে পারে নাই, আমাকে দিয়ে কোনো অন্যায় করানো যাবে না। লাখাই’র মাটিতে বিএনপির কোনো আজাদ সৃষ্টি হবে না।

 

লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খরছু সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়ার পরিচালনায়

সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা ডঃ আক্তার আহাদ চৌধুরী স্বপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডাঃ সামছুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়রসহ সভাপতি শেখ মোঃ ফরিদ মিয়ার লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহাম্মেদ রুপন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ,

 

সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, তাজুল ইসলাম মোল্লা, শাহজাহান মিয়া, মাহমুদুল হাসান, মাহবুব আলম মালু, ত বুলবুল চৌধুরী , মশিউর রহমান সাচ্চু, লাখাই উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আশীষ দাস গুপ্ত, বি এইচ রানা তালুকদার,

 

সানাউল হক সিরাজ রহিছ খান, লাখাই ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, আহমেদ আজম, সাকিল আহমেদ, আব্দুল হক, নুরুল হক মিয়া, বাচ্চু মিয়া, সেলিম মিয়া, ছোট্ট মিয়া রায়হান উদ্দিন, ফরিদুল ইসলাম, ইয়াহিয়া তালুকদার, মোঃ কামরুজ্জামান এডাঃ কাউছচার, প্রমুখ।

 

আরওপড়ুন …বেজুড়ায় বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল দুইজনের ! আহত ২৫

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!