1. salmankoeas@gmail.com : admin :
মধুখালীতে ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
তেল নিতে লাইনে দাঁড়ানো মোটরসাইকেল আরোহীকে ইউএনওর থাপ্পড় মধুখালীতে নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় পুলিশ: ওসি সুকদেব রায় নাছিরনগরের তরুণ ক্রিকেটার শাহাদাতের সাফল্যে উজ্জ্বল গুনিয়াউক গ্রাম ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের

Join 4 other subscribers

মধুখালীতে ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ Time View

ফরিদপুরের মধুখালীতে ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা মধুখালী রেলগেট সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাদ জুমার নামাজ শেষে তাওহীদি জনতার উদ্যোগে ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মধুখালী পাটবাজার মোড় প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, “রাষ্ট্র ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসকনকে কঠোরভাবে দমন করতে হবে।” তারা অবিলম্বে ইসকন সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষপাতী, তবে কোনো সংগঠন যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা সমাজে অস্থিরতা সৃষ্টি করে, তবে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

 

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকেও সতর্ক অবস্থান নেওয়া হয়। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মিছিল থেকে প্রস্থান করেন।

আরওপড়ুন …বেজুড়ায় বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল দুইজনের ! আহত ২৫


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading