1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে বিএনপির ৩১ দফার প্রচারে ঘরোয়া মতবিনিময় - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নন্দীগ্রামে বিএনপির ৩১ দফার প্রচারে ঘরোয়া মতবিনিময়

 নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩৮১ Time View

 নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গ্রামীণ জনপদে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও প্রচারণার তৎপরতা বাড়াতে ঘরোয়া মতবিনিময় করা হয়েছে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের প্রচারণায় তৎপর হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতারা। গতকাল শনিবার উপজেলার কুমিড়া পুন্ডিতপুকুর নতুন কুড়ি মডেল কেজি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে ঘরোয়া মতবিনিময় করা হয়েছে। বক্তব্য দেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন ও সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু।

 

নেতারা বলেন, বগুড়া-৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের নির্দেশে গ্রামীণ জনপদে ছুটছে নেতাকর্মী। নিয়মিত উঠান বৈঠকে উপস্থিত হচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। ৩১ দফার লিফলেট বিতরণ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে আস্থা রাখার আহ্বান জানানো হচ্ছে।

 

উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মতিউর রহমান মুসা, কোরবান আলী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বাচ্চু, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মীর এমরান হোসেন সাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

অরওপড়ুন…..মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে হবিগঞ্জের পুলিশ সুপার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!