1. salmankoeas@gmail.com : admin :
চুরির অপবাদে প্রতিবন্ধী কিশোর নির্যাতনের শিকার, থানায় অভিযোগ। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

চুরির অপবাদে প্রতিবন্ধী কিশোর নির্যাতনের শিকার, থানায় অভিযোগ।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩১০ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: portrait;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে চুরির অপবাদ দিয়ে এক প্রতিবন্ধী কিশোরকে অমানবিকভাবে মারধর করে হাত ভেঙে দিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় রবিবার (২৬ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মাধবপুর পৌরসভার শ্যামলী পাড়া এলাকার মনির মিয়ার শারীরিক প্রতিবন্ধী পুত্র আব্দুল হাকিম (১৭) শনিবার বিকেলে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। আন্দিউড়া ইউনিয়নের ফয়সাল চৌধুরীর ছেলে শাওন (২০), পৌরসভার শিবপুর এলাকার মতিউর মিয়ার ছেলে সোলাইমান (২১), কৃষ্ণনগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাকিল (২১), ফারুক মিয়ার ছেলে ইয়ান (২৯) ও ইরফান (২১)সহ ১৫-২০ জন মিলে হাকিমকে ধরে গরুর বাজার মাঠে নিয়ে যায়।

সেখানে প্রথমে তাকে বেধড়ক মারধর করা হয়। পরে একটি বাড়িতে নিয়ে দ্বিতীয় দফায় এবং বাড়ির ছাদে নিয়ে তৃতীয় দফায় নির্মমভাবে পেটানো হয়। নির্যাতনের একপর্যায়ে দুর্বৃত্তরা হাকিমের বাম হাত ভেঙে ফেলে এবং প্রাণনাশের হুমকি দেয়। ভয়ে হাকিম তাদের আড়াই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

পরে সে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে রবিবার বিকেলে থানায় অভিযোগ করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”

 

আরওপড়ুন …বেঙ্গাডোবায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়ল তিন পরিবারের সবকিছু

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!