1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন মানুষের ভালোবাসা ও সেবাই আমার রাজনীতির শক্তি: এমপি সৈয়দ মো.ফয়সল লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু। লঘুচাপ আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ Time View

জেলা প্রতিনিধি, বগুড়া

‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাসে দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

সকাল ১১টায় বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে শুরু হয়ে নুরানি মোড় প্রদক্ষিণ শেষে প্রদর্শনী চত্বরে গিয়ে শেষ হয়। প্রদর্শনীতে সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের খামারি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান ৪০টি স্টলে তাদের প্রাণিসম্পদ, প্রযুক্তি ও সফলতার কার্যক্রম উপস্থাপন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কাজী আশরাফুল ইসলাম। এসময় প্রদর্শনী উদ্বোধন, স্টল পরিদর্শন, আলোচনা সভা ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নারী উদ্যোক্তা, অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী, ভ্যালু অ্যাডেড পণ্য উৎপাদনকারী, ভ্যাক্সিন ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশগ্রহণ করে। দিনব্যাপী বিনামূল্যে প্রাণিসম্পদ সেবা ও পরামর্শ প্রদান করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, “চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা নিজের পাশাপাশি অন্যের কর্মসংস্থান সৃষ্টি করে। মোবাইলের পিছনে সময় নষ্ট না করে কাজের পিছনে সময় দিন। যোগ্যতা থাকলে চাকরি হবে, কিন্তু চাকরি তো সীমিত—তাই কর্মসংস্থান সৃষ্টির মানসিকতা গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াজেদ, জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল হুদা তিলক, সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন ও জেলা ভেটেরিনারি অফিসার ডা. সোহেল আলম খান। অনুষ্ঠানে সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রায়হান।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে ফ্রি ভেটেরিনারি মেডিকেল টিম, ভ্যাক্সিনেশন, কৃত্রিম প্রজনন কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, স্কুল মিল্ক ফিডিং, নারী উদ্যোক্তা সমাবেশসহ নানা সেবামূলক কার্যক্রম চলবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!