1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে দুইবালু উত্তোলকারীর লাখ টাকা অর্থদন্ড - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে দুইবালু উত্তোলকারীর লাখ টাকা অর্থদন্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৩৫ Time View

এস এম শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। রবিবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত একটানা অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। স্খানীয় সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ যাবৎ উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া ইকোপার্কের সন্নিকটে সাবেক ইউপি সদস্য সামাদ মেম্বরের বাড়ির নিকটে যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এই সংবাদ জানতে পেরে ফোর্সসহ ওই এলাকায় ইউএনও অভিযান পরিচালনা করেন।
বালু উত্তোলনের কারণে যমুনার নদীতীর সংরক্ষণ এলাকায় ও ওয়াপদা বাঁধে ভাঙন দেখা দেয়। এ কারণে পাশাপাশি দুটি স্থানে পরিচালিত মোবাইল কোর্টের একটিতে কাজিপুর সদর ইউনিয়নের মুসলিপাড়ার মৃত মনসুর রহমানের পুত্র মঞ্জুর রশিদ রানা (৪৮) এবং অপরটিতে একই গ্রামের মৃত হাসান আলীর পুত্র আতিকুর রহমান (৪৫) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একইসাথে আগামী দিনের মধ্যে ওই এলাকা থেকে বালু উত্তোলনের সকল উপকরণ সরিয়ে নেবার মুচলেকা প্রদান করায় ভ্রাম্যমাণ আদালত ওই দুইজনকে অবমুক্তি প্রদান করেন। এসময় ইউএনও বলেন, “ আইন অমান্য করে তারা জনগণের ক্ষতি হয় এমন কাজ করছিলেন বিধায় তাদের দন্ডের আওতায় নিয়ে আসা হয়েছে।” এমন অভিযান ভবিত্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে অংশ নেন সহকারি কমিশনার (ভূমি ) নাঈমা জাহান সুমাইয়াসহ থানা পুলিশ, নৌ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ। #

এস এম শুভ , কাজিপুর, সিরাজগঞ্জ
৩০-১১-২৫ ০১৭৯২৯৯৭৫৪৩

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!