1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে গণভোটের পক্ষে প্রচারণা জোরদার ! ফ্যাসিবাদের কবর দিতে হ্যাঁ ভোট দিন — বিভাগীয় কমিশনার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
পরিবেশ রক্ষায় মাধবপুরে বিভিন্ন প্রজাতির গাছ লাগাচ্ছে প্রশাসন নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ জীবনের শেষ প্রান্তে অসহায় অনিল সরকার দম্পতি ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা মাধবপুরে মাদকবিরোধী আন্দোলনে বাধা: ৩ যুবকের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ভারতের ‘পুশইনের’ প্রতিবাদে মাধবপুরে ১১ দলের মানববন্ধন বগুড়া ইমাম উলামায় মতবিনিময় সভায় এমপি বাদশা মসজিদের ইমাম আলেম সমাজের পাশে দাঁড়িয়েছে বিএনপি সরকার জমকালো আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলা, প্রধান অতিথি মো. আজাহারুল ইসলাম বাতিল সালাউদ্দীনের চুক্তি!সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল মাধবপুরের মানিকপুর গ্রামবাসীর আয়োজনে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত ‎

Join 4 other subscribers

মাধবপুরে গণভোটের পক্ষে প্রচারণা জোরদার ! ফ্যাসিবাদের কবর দিতে হ্যাঁ ভোট দিন — বিভাগীয় কমিশনার

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৪০ Time View
মাধবপুরে গণভোটের পক্ষে প্রচারণা জোরদার ! ফ্যাসিবাদের কবর দিতে হ্যাঁ ভোট দিন — বিভাগীয় কমিশনার

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, হ্যাঁ ভোট দিলে স্বৈরতন্ত্রের অবসান হবে। ব্যক্তিতন্ত্র ও পরিবারতন্ত্রের চিরতরে ইতি টানতে হলে জনগণকে হ্যাঁ’র পক্ষে রায় দিতে হবে।

<

তিনি বলেন, বিগত দিনে দিনের ভোট রাতে হয়েছে, সংসদে গণতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ন করে গান-বাজনা হয়েছে। এসব ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য ফ্যাসিস্টদের চিরতরে কবর দিতে হবে। আর এই সংগ্রামের পথ হলো হ্যাঁ ভোট।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে গণভোটের প্রচারণা উপলক্ষে আয়োজিত ভোটের গাড়ি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

<

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এছাড়া উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব মোরশেদ খানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় স্থানীয় মসজিদের ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

<

অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী মাধবপুর উপজেলা শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা মাধবপুর উপজেলা পাবলিক লাইব্রেরির সংস্কার কাজ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।

আরওপড়ুন ….মাধবপুরে সিলিন্ডার গ্যাসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

<

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading