1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট থেকে গজাবে গাছ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট থেকে গজাবে গাছ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১১ Time View

বগুড়া : প্রতিনিধি তানসেন আলী মন্টু

বিএনপির চেয়ারম্যান ও বগুড়া-৬ সদর আসনের প্রার্থী তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় বিশেষ কাগজের লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যতিক্রম বনকাগজের লিফলেট ভোটের মাঠে ইতিবাচক সাড়া ফেলেছে। পরিবেশবান্ধব কাগজ থেকে জন্মাবে গাছ। ধানের শীষ প্রতীক প্রচারণার লিফলেট যেখানেই পড়ুক বা ফেলা হোক, সেখানকার মাটি থেকেই জন্ম নেবে টমেটো, মরিচসহ বিভিন্ন শাকসবজি। ব্যবহৃত কাগজটি ‘বনকাগজ’ নামে পরিচিত। এটি পরিবেশ দূষণ করে না।

গতকাল সোমবার দিনভর বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় তারেক রহমানের পক্ষে গণসংযোগ করে জেলা ছাত্রদল। ধানের শীষ প্রতীকের বনকাগজ লিফলেট বিতরণ করেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।

বেলা ১১টায় সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বনকাগজ লিফলেট বিতরণ করা হয়। ধানের শীষে ভোট চান কলেজ ছাত্রদল আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লবসহ ইউনিটের নেতারা।

বিকেলে গণসংযোগ করেন বগুড়া সদর উপজেলা ছাত্রদল আহ্বায়ক রেদওয়ানুুল ইসলাম আকিব। বনকাগজ লিফলেট প্রসঙ্গে তিনি জানান, বিশেষ কাগজের ভেতরে রয়েছে টমেটো, মরিচসহ বিভিন্ন শাকসবজির বীজ। কেউ যদি লিফলেট মাটিতে পুঁতে দেয়, স্বাভাবিকভাবেই মাটির সঙ্গে মিশে যাবে। সেখান থেকে গজাবে সবুজের নতুন জীবন। একদিকে যেমন বর্জ্য কমবে, অন্যদিকে বাড়বে সবুজায়ন।

কলেজ শিক্ষার্থী আনিসুল হক ও নাজমুন নাহার বলেন, এমন কাগজ প্রথমবার তারা দেখেছে। ভোটের মাঠে ব্যতিক্রম লিফলেট দিয়ে ইতিবাচক সাড়া ফেলেছেন তারেক রহমান। কাগজ থেকে গাছের চারা গজাবে এটা সত্যিই অভিনব।

ছাত্রদল নেতারা জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবসময় দেশ ও জনগণের কল্যানের চিন্তা করেন। আগামীর বাংলাদেশ তার নেতৃত্বে হবে সুজলা সুফলা শষ্য শ্যামলা। পরিবেশবান্ধব লিফলেট এটা শুধু ভোটারদের কাছে বার্তা পৌঁছানো নয়, এটা তারেক রহমানের পরিবেশ রক্ষার অভিনব চিন্তা চেতনা।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক ফজলে বারী রতন বলেন, প্রথমবারের মতো বনকাগজে লিফলেট তৈরী করে বিতরণ অসাধারণ একটি বিষয়। পরিবেশ বান্ধব উদ্যোগ অভিনব, যা আমাদের পরিবেশের জন্য ইতিবাচক, কৃষিক্ষেত্রে ভালো ফলাফল বয়ে আনবে।

চুনারুঘাটে পরিকল্পিত অপপ্রচার ফাঁদে পা দেয়নি ভোটাররা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!