1. salmankoeas@gmail.com : admin :
ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি প্রার্থী সেলিম রেজা - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াপাড়া চা বাগানের কর্মবিরতি প্রত্যাহার মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা। যে দেশ যতো বেশি শিক্ষিত সেই দেশ ততো বেশি উন্নত, তাই বর্তমান বিএনপি সরকার শিক্ষাখ্যাত কে বেশি গুরুত্ব দিচ্ছে – আর এ সাগর লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা

ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি প্রার্থী সেলিম রেজা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫১ Time View

শুভ সরকার কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ-১ কাজিপুর ও সদরের আংশিক)আসনের বিএনপির প্রার্থী সেলিম রেজা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করে ধানের শীষে ভোট প্রার্থনা করছেন।

মঙ্গলবার( ৩ ফেব্রুয়ারি)সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচনী এলাকার রতনকান্দি, মহিষামুড়া চৌরাস্তা, একডালা, বয়রা ও ভেন্নাবাড়ি এলাকায় গণসংযোগ করেন।এসময় দুইস্থানে পথসভায় তিনি বক্তব্য রাখেন।

বক্তব্যে মাদক, সন্ত্রাস, বালুখেকো ও দখলবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির উল্লেখ করে সেলিম রেজা বলেন, ‘অপরাধী যে দলেরই হোক না কেনো, তাদের বিরুদ্ধে আমার স্পষ্ট ঘোষণা, নির্বাচিত হলে তাদের কোন অস্তিত্ব কাজিপুরে রাখবো না।’ একইসাথে তিনি জনগণের মতামতের ভিত্তিতে সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালনার অঙ্গীকার করে তাকে আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দেবার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন,কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাজিপুর পৌরসভার সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম, সাবেক সহসভাপতি আব্দুল মালেক স্বপন, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মুঞ্জু,যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান মুজিবুর, রতনকান্দি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, মোহাম্মদ আলহাজ্ব প্রমূখ।

 

মাধবপুরে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৩ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!