1. salmankoeas@gmail.com : admin :
ফুলবাড়ীতে কাভার্টভ্যান দূর্ঘটনায় রাঙ্গামাটি প্রাণবঙ্গ মিলসের চালক নিহ - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা। যে দেশ যতো বেশি শিক্ষিত সেই দেশ ততো বেশি উন্নত, তাই বর্তমান বিএনপি সরকার শিক্ষাখ্যাত কে বেশি গুরুত্ব দিচ্ছে – আর এ সাগর লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুর পিআইও অফিসের কার্য সহকারীর ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়!!স্যান্ট রিলিজ

ফুলবাড়ীতে কাভার্টভ্যান দূর্ঘটনায় রাঙ্গামাটি প্রাণবঙ্গ মিলসের চালক নিহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৬ Time View

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্টভ্যান দূর্ঘটনায় পতিত হয়ে চালক মোঃ মখলেছুর রহমান (৩৬) নিহত হয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রæয়ারী) বিকাল সাড়ে ৪টার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলায় পায়ার সার্ভিস অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত কাভার্টভ্যান চালক মোঃ মখলেছুর রহমান দিনাজপুর সদর উপজেলার ৩ নং ফাজিলপুর ইউনিয়নের ঝানজিরা উত্তর হরিরামপুর গ্রামের মোঃ শাহাজ উদ্দিনের ছেলে। তিনি ফুলবাড়ী উপজেলার প্রাণবঙ্গ মিলস্ লিমিটেডের মালামাল পরিবহনের কভার্টভ্যান চালক ছিলেন।

পুলিশ জানায়, মোঃ মখলেছুর রহমান শুক্রবার বিকালে রাঙ্গামাটি প্রাণবঙ্গ মিলস্  থেকে পণ্য বোঝাই কভার্ডভ্যানে (নাম্বার – ঢাকা মেট্রো -উ ১১- ৩৬৯৯) মালামাল নিয়ে ফুলবাড়ী শহরে যাচ্ছিল। পথে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সামনে অন্য যানবাহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম দিকে খাদে পড়ে যায়। এতে তার মাথায় আঘাত লাগে। সংবাদ পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্দার দল তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা শেষে চালক মোঃ মখলেছুর রহমানকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ দূর্ঘটনার চালক মোঃ মখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাঙ্গামাটি প্রাণবঙ্গ মিলস্ লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি প্রার্থী সেলিম রেজা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!