1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জ–৪ আসনে ৭৫ হাজার চা শ্রমিক ভোটারের ঐক্যবদ্ধ সমর্থনে শক্ত অবস্থানে বিএনপি প্রার্থী - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

হবিগঞ্জ–৪ আসনে ৭৫ হাজার চা শ্রমিক ভোটারের ঐক্যবদ্ধ সমর্থনে শক্ত অবস্থানে বিএনপি প্রার্থী

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৯ Time View

ক্রাইমসিন সংবাদ :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে ২৮টি চা বাগানের শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণে এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ১০ নম্বর মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চা শ্রমিকদের অন্যতম বড় জমায়েত হিসেবে আলোচিত এ সমাবেশে চুনারুঘাট উপজেলার ২৩টি এবং মাধবপুর উপজেলার ৫টি চা বাগান থেকে হাজার হাজার নারী–পুরুষ চা শ্রমিক অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন, ঢাকঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল সহকারে তারা সভাস্থলে প্রবেশ করেন। পুরো মাঠজুড়ে ধানের শীষ প্রতীকসংবলিত প্ল্যাকার্ড, পোস্টার ও ব্যানারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মো. ফয়সল। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ শাফকাত আহমেদ। এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং চা বাগান কমিটির প্রতিনিধিরা বক্তব্য দেন।

সভায় ২৮টি চা বাগানের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এর আগে এত বড় পরিসরে চা বাগানভিত্তিক কোনো রাজনৈতিক সমাবেশ হয়নি। তারা জানান, এবারের নির্বাচনে ২৮টি চা বাগানের প্রায় ৭৫ হাজার ভোটার ঐক্যবদ্ধ হয়েছেন। দল-মত নির্বিশেষে চা শ্রমিকরা নিজেদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা উল্লেখ করেন।
লস্করপুর ভ্যালির সভাপতি রাবিন্দ্র গৌড় বলেন, চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা সংকটে ভুগছেন। তিনি বলেন, “আজ আমরা শুধু ভোট দেওয়ার জন্য নয়, নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে একত্র হয়েছি। ব্যালটের মাধ্যমেই আমরা আমাদের অবস্থান প্রমাণ করব।”

শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও চা শ্রমিকরা এখনও অনেক মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে ধানের শীষের প্রার্থী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মো. ফয়সল বলেন, চা শ্রমিকদের প্রধান সমস্যা নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা। তিনি নির্বাচিত হলে এসব খাতে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেন। তিনি বলেন, বাগানগুলোতে উন্নত চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং সড়ক যোগাযোগ উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। চা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি সবসময় পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

বিশেষ অতিথি সৈয়দ শাফকাত আহমেদ বলেন, তিনি আজীবন চা শ্রমিক ভাই-বোনদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তাদের দারিদ্র্য বিমোচনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের ঐক্য অটুট রাখার আহ্বান জানান।

সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চা বাগানভিত্তিক ভোটারদের এই ঐক্যবদ্ধ অবস্থান হবিগঞ্জ–৪ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ওষুধসহ ট্রাক জব্দ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!