1. salmankoeas@gmail.com : admin :
মাধবপিরে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো ৪০ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় জিরা জব্দ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

মাধবপিরে ট্রাকভর্তি বালুর নিচে লুকানো ৪০ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় জিরা জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৬ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক দুটি বিশেষ অভিযানে প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

 

রাত আনুমানিক ১টার দিকে একটি সন্দেহজনক ট্রাক সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় ট্রাকচালক টহল দলের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকে থাকা বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় জিরা লুকানো রয়েছে।
তাৎক্ষণিকভাবে জিরাগুলো জব্দ করা হয়।

 

একই এলাকায় ভোররাত প্রায় ৪টার দিকে পৃথক আরেকটি বিশেষ অভিযানে আরেকটি ট্রাককে থামানো হয়। ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় আরও বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

জব্দকৃত জিরার আনুমানিক সিজার মূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতিকে সুসংহত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

আরওপড়ু…….তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিক অসন্তোষ: ব্যবস্থাপকের গাড়ি ভাঙচুর, উত্তেজনা বিরাজ

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!