1. salmankoeas@gmail.com : admin :
সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চল থেকে ৬০ কেজি গাঁজা ও মদ উদ্ধার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চল থেকে ৬০ কেজি গাঁজা ও মদ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩০২ Time View

মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতছড়ি সীমান্তে দুর্গম পাহাড়ি বনাঞ্চলের ভেতর অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় গাঁজা ও ৫ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য সোয়া দুই লাখ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সাতছড়ি বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি এলাকার দুর্গম পাহাড়ি লেবু বাগান এলাকায় কয়েকজন চোরাকারবারীকে ভারত থেকে মাদক নিয়ে আসতে দেখা যায়।

টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তা ফেলে দ্রুত বনের ভেতর পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি গাঁজা ও ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, চলতি মাসে পৃথক অভিযানে এ পর্যন্ত মোট ১২৯ কেজি গাঁজা ও ৯৮ বোতল মদ জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আরওপড়ুন…….সংসদে সৈয়দ ফয়সল : জনগণের আশা পূরণের প্রতীক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!