1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে পিকআপ উল্টে খালে, নারী-শিশুসহ নিহত ৪ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

মাধবপুরে পিকআপ উল্টে খালে, নারী-শিশুসহ নিহত ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৯০ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান উল্টে রাস্তার পাশের খালে পড়ে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে।

রোববার (২২ মার্চ) ভোরে উপজেলার আন্দিউড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে মহাসড়কের ঢাকামুখী লেনের ডান পাশে একটি ডিআই পিকআপ খালে উল্টে থাকতে দেখা যায়।
ধারণা করা হচ্ছে, গত রাত অথবা ভোরের কোনো এক সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে সকাল সাড়ে আটটার দিকে রেকারের সাহায্যে পিকআপটি উদ্ধার করা হয়। এ সময় গাড়ির কেবিনের ভেতর থেকে এক নারী, ১২ বছর বয়সী এক কিশোর এবং দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

আরওপড়ুন….মাধবপুরে আল-আরাফাহ ঈদগাহে ঈদের নামাজ আদায়, এমপি এস এম ফয়সলের শুভেচ্ছা বিনিময়

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!