
ক্রাইমসিন সংবাদ :
ঈদুল ফিতরের আনন্দ কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সামাজিক বন্ধন দৃঢ় করার এক অনন্য উপলক্ষ—এমন মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ এস এম ফয়সল।
শনিবার (২১ মার্চ) সকালে মাধবপুর উপজেলার সর্ববৃহৎ আল-আরাফাহ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়। সমাজের পিছিয়ে পড়া মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত। তিনি সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
নামাজ পূর্ববর্তী সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন ঈদগাহ কমিটির সভাপতি ও সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলহাজ ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ।
তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ঈদগাহকে আধুনিক ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলা সম্ভব হয়েছে। ভবিষ্যতে এ ময়দানের আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, সম্প্রতি আল-আরাফাহ ঈদগাহটির ব্যাপক সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে এখানে উন্নত অজু ব্যবস্থা, আধুনিক প্যান্ডেল, সম্পূর্ণ কার্পেটিং এবং নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শৃঙ্খলা রক্ষায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও জুতা সংরক্ষণের জন্য পলিথিন ব্যাগ সরবরাহের মতো ব্যতিক্রমী উদ্যোগও গ্রহণ করা হয়েছে।
স্থানীয় মুসল্লিরা জানান, জেলার অন্যতম আদর্শ ও আধুনিক এই ঈদগাহে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে নামাজ আদায় করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।
আরওপড়ুন….
ঈদুল ফিতরে দেশবাসীকে এমপি সৈয়দ মো. ফয়সলের শুভেচ্ছা
Subscribe to get the latest posts sent to your email.