1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ঈদে বেড়াতে গিয়ে হামলার শিকার পরিবার, লুট স্বর্ণ ও নগদ অর্থ - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনামুখী ইউনিয়ন পরিষদে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ কাজিপুরে সোনামুখীতে ডেঙ্গুর লার্ভা শনাক্ত, মশক নিধনে প্রশাসনের অভিযান ডোমারে প্রাইভেট পড়ে ফেরার পথে অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত ​ ভুয়া পদবি ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে কথিত ক্যানসার গবেষককে ৫০ হাজার টাকা জরিমানা অলি উল্লাহর মৃত্যুতে এমপি এস.এম. ফয়সলের শোক দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মাধবপুরে ঈদে বেড়াতে গিয়ে হামলার শিকার পরিবার, লুট স্বর্ণ ও নগদ অর্থ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪০৫ Time View

স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার পথে একটি পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় নারী-পুরুষসহ একই পরিবারের ৬ জন আহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার-নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সোমবার (দুপুর সাড়ে ৪টা) উপজেলার ছাতিয়াইন-পৈলাবাড়ি সড়কে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী তোফায়েল চৌধুরী জানান, তিনি পরিবারের সদস্যদের নিয়ে পিয়াইম গ্রামে বেড়াতে যাচ্ছিলেন। পথে ছাতিয়াইন এলাকায় তাদের বহনকারী সিএনজি অটোরিকশার গতি রোধ করে রাব্বি ও জুয়েল মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তারা।

হামলায় আহতরা হলেন— সুলতান চৌধুরী, নিপা আক্তার, পান্না চৌধুরী, তানভীর চৌধুরী, শাহেন শাহসহ আরও একজন।

হামলাকারীরা পরিবারের নারী সদস্যদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় তোফায়েল চৌধুরী বাদী হয়ে আজ মঙ্গলবার ছাতিয়াইন গ্রামের কুতুব মিয়ার ছেলে রাব্বি, জুয়েল মিয়াসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরওপড়ুন…..চা বাগানে পর্যটক তরুণী অপহরণ ও ধর্ষণ। গ্রেফতার ১

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!