1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ১৪৪ ধারা জারি, দুই সংগঠনের সম্মেলন স্থগিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ লাখাইয়ে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার মাধবপুরে ১৪৪ ধারা জারি, দুই সংগঠনের সম্মেলন স্থগিত মৌলভীবাজার ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত লাখা উপজেলা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি কাশেম, সম্পাদক রফিকুল, সাংগঠনিক পারভেজ: নন্দীগ্রামে চেয়ারম্যান পদে বহাল বিএনপি নেতা আব্দুল মতিন মাধবপুরে ২২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মাধবপুরের সুরমা চা বাগানে দুই সপ্তাহ ধরে বেতন বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

Join 3 other subscribers

মাধবপুরে ১৪৪ ধারা জারি, দুই সংগঠনের সম্মেলন স্থগিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪৪ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর এলাকায় সম্ভাব্য আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে মাধবপুর উপজেলা প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম এ আদেশ জারি করেন।
জানা যায়, উপজেলার শিমুলঘর হাসপাতাল সংলগ্ন মাঠে আগামী ২৮ মার্চ দুটি পৃথক সংগঠন—শিমুলঘর নূরে মদিনা গাউছিয়া যুব সংগঠন এবং শিমুলঘর আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ—একই সময়ে সম্মেলনের আয়োজন করে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে। আদেশ অনুযায়ী, পাঁচ বা ততোধিক লোকের সমাবেশ, মিছিল, স্লোগান, জনসভা, মাইকিং, লাঠিসোটা বা অস্ত্র বহনসহ যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি উভয় সংগঠনের সম্মেলন স্থগিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম জানান, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে মাধবপুর থানা-এর অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাইকিং করে বিষয়টি জনগণকে অবহিত করার কথাও বলা হয়েছে।মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান,সরকারী নির্দেশ মতে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে কাজ করছে।কেউ আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনগ ব্যবস্থা নেওয়া হবে।
আরওপড়ুন ….. নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading