1. salmankoeas@gmail.com : admin :
সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২১৩ Time View
মাধবপুর হবিগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে সংঘটিত চাঞ্চল্যকর নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ নাসির (২৫)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
রোববার বিকেলে  সিলেট ৯  র‍্যাবের মিডিয় অফিসার অতিরিক্ত পুলিশ সুপার  একেএম শহিদুল ইসলাম   জানান ১৮ এপ্রিল মধ্যে  রাতে চট্টগ্রাম জেলার মীরসরাই থানার মিঠাছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত নাসির মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ নুর উদ্দিন।
র‍্যাব-৯ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা এই আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বারগড়িয়া এলাকার বাসিন্দা। তার স্বামী প্রবাসে থাকেন। গত ২৩ মার্চ ২০২৬ তারিখ বিকেলে তিনি তার পরিচিত হাসন মিয়ার সঙ্গে সিএনজি যোগে সুরমা চা বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে চা বাগানের নির্জন স্থানে অবস্থানকালে দুইজন অজ্ঞাত ব্যক্তি তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা লাঠি হাতে তাদের ধাওয়া করলে হাসন মিয়া পালিয়ে যান এবং ভুক্তভোগী নারী একা পড়ে যান।
পরে দুর্বৃত্তরা ওই নারীকে জোরপূর্বক বাগানের ভেতরের নির্জন স্থানে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে এবং তার কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। ঘটনাটি প্রকাশ পেলে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান জোরদার করে।
এর আগে, গত ২৮ মার্চ ২০২৬ তারিখে মামলার আরেকজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতারকৃত নাসিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান,গ্রেপ্তার আসামীকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!