1. salmankoeas@gmail.com : admin :
সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার ১৪ বছর লালন-পালনের পর বিষ খাইয়ে হত্যার চেষ্টা: দত্তক ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবার থানায় লিখিত অভিযোগ লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি

সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩২৬ Time View
মাধবপুর হবিগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য জাতীয় সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, চা শ্রমিকরা যুগের পর যুগ এ দেশে বংশ পরম্পরায় বসবাস করলেও এখনো তারা তাদের ন্যায্য ভূমির অধিকার থেকে বঞ্চিত। ফলে তারা নানা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই তিনি তার নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের জীবনমান এখনো আশানুরূপ উন্নত হয়নি।
সংসদ সদস্য আরও বলেন, চা বাগান এলাকায় বসবাসরত শ্রমিকরা বিশুদ্ধ পানির সংকট, মানসম্মত শিক্ষা ব্যবস্থার অভাব, পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অনুপস্থিতি এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতার মতো বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন। এসব সমস্যার কারণে তারা দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের হতে পারছেন না। তাই তাদের জন্য টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।
তিনি তার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন নিয়েও কথা বলেন। এমপি জানান, মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় সরকারি দুটি হাসপাতাল থাকলেও সেগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো, অ্যাম্বুলেন্স, পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধের ঘাটতি রয়েছে। ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ সমস্যা দ্রুত সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ ছাড়া তিনি বলেন, মাধবপুর-চুনারুঘাট এলাকায় চা বাগান, পাহাড়, নদী, হাওর-বাঁওড়, রাবার বাগান ও গ্যাস ক্ষেত্রসহ বিপুল প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ রয়েছে। একই সঙ্গে এখানে ৫০টিরও বেশি রপ্তানিমুখী শিল্প কারখানা গড়ে উঠেছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব শিল্প প্রতিষ্ঠানকে নিরাপদ ও টেকসই রাখতে শিল্প পুলিশ নিয়োগ এবং একটি শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মত দেন।
তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যেই সরকারের উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিভিন্ন খাতে সফলতার পরিচয় দিচ্ছে এবং দেশের উন্নয়নে নতুন গতি সঞ্চার করেছে বলে তিনি দাবি করেন।
সংসদ সদস্যের এই বক্তব্য প্রচার হওয়ার পর তার নির্বাচনী এলাকায় এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এ বিষয়ে আগ্রহ দেখা গেছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, “চা শ্রমিকদের ভূমি অধিকার নিয়ে অতীতে খুব কমই আলোচনা হয়েছে। আমাদের সংসদ সদস্য বিষয়টি সংসদে তুলে ধরেছেন, এতে আমরা আশাবাদী হয়েছি। আমরা মনে করি, এ উদ্যোগ বাস্তবায়িত হলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করা গেলে তাদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং তারা স্থায়ীভাবে উন্নয়নের ধারায় যুক্ত হতে পারবেন। একই সঙ্গে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানেরও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!