1. salmankoeas@gmail.com : admin :
বৃক্ষরোপণের মধ্য দিয়ে কাজিপুরে ‘কাজিপুর সবুজ পথ’-এর পথচলা শুরু - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত নাসের রহমান কাজিপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু, শুক্রবার জানাজা মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১০ জন আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

বৃক্ষরোপণের মধ্য দিয়ে কাজিপুরে ‘কাজিপুর সবুজ পথ’-এর পথচলা শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৫৯ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সবুজে ঘেরা পরিবেশ গড়ার প্রত্যয় এবং সামাজিক-মানবিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় আত্মপ্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন ‘কাজিপুর সবুজ পথ’। সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে।

মঙ্গলবার বিকেলে উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে সংগঠনটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে চকদামপুর জান্নাতুল মাওয়া কবরস্থান, কাজিপুর ঈদগাহ মাঠ এবং পশ্চিম বেতগাড়ি ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে পরিচিতি পাওয়া রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম নাবিল। তিনি বলেন, “একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ার ভিত্তিও তৈরি করে। তাই গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যায়ও সবাইকে সচেতন হতে হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ইছামতি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও সমাজ উন্নয়নকর্মী ফয়জুল করিম খালিদ, কাচিহারা মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা এম এ মুসা, প্রধান শিক্ষক টি এম বুলবুল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এবং সমাজকর্মী ও শিক্ষক মোমিনুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবগঠিত সংগঠনের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম মাস্টার। তিনি বলেন, “কাজিপুরকে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য করে তুলতে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই। বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে ‘কাজিপুর সবুজ পথ’।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা অংশ নেন। কর্মসূচি শেষে উপস্থিত সবাই পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নবগঠিত সংগঠনটির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণে ‘কাজিপুর সবুজ পথ’ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরওপড়ুন…….. কাকে দিয়ে খু’ন করিয়েছিলেন, সব জানি: হাদি হ’ত্যা প্রসঙ্গে বি’স্ফো’রক মন্তব্য মমতার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!