1. salmankoeas@gmail.com : admin :
অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ। সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: মাধবপুরে প্রণোদনা কর্মসূচি মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু

Join 4 other subscribers

অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৮ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
অবৈধ বালু ও মাটি পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ। তিনি বলেন, প্রয়োজনে স্থানীয় জনগণ নিজেরাই বাদী হয়ে এসব অপরাধের বিরুদ্ধে মামলা করবেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে আপনারা একটি সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। তাহলে অবৈধ বালু ও মাটি পাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা কি সম্ভব নয়?” তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দীর্ঘদিন আমরা অতীতের দিকে তাকিয়ে থেকেছি, এখন সময় এসেছে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার। আমাদের সন্তানেরা রক্ত ও জীবন দিয়েছে বলেই আমরা আজ পরিবর্তিত পরিবেশে কাজ করার সুযোগ পাচ্ছি। তাদের ত্যাগের প্রতি সম্মান দেখাতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান, সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহি, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি মো. শামসুল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল ও মিনহাজ চৌধুরী কাসেদ,পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, মাধবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল খায়ের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং নারী উদ্যোক্তা সাবানা চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরওপড়ুন….. কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading