1. salmankoeas@gmail.com : admin :
গ্রামীণ জনপদে পৌঁছাল পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র - এমপি মোশারফ হোসেন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জমি বিরোধে হামলা-হুমকির অভিযোগ, থানায় মামলা পরকীয়া বিরোধের জেরে ঢাকায় যুবক হ’ত্যা, মাধবপুরে থেকে লাশ উদ্ধার দেওয়ানগঞ্জে ধ’র্ষণকারী সহ চার জন আটক গ্রামীণ জনপদে পৌঁছাল পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র – এমপি মোশারফ হোসেন অবৈধ কর্মকাণ্ডে জড়ালে ছাড় নয়: নেতাকর্মীদের সতর্ক করলেন. এমপি ফয়সল মাধবপুর থানার ওসি সোহেল রানা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেওয়ানগঞ্জে পৌরসভার ডাস্টবিন এর শেডঘর নির্মাণের প্রস্তুতি নিয়েছেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা  ডিমলায় প্রধান শিক্ষিকা রায়হানা বেগমের অবসর: একটি বর্ণাঢ্য অধ্যায়ের আবেগঘন সমাপ্তি সত্যনির্ভর সংবাদই সমাজ উন্নয়নের চালিকাশক্তি: এমপি ফয়সল কাজিপুরে বাড়িতে হামলা ভাংচুর, খামার থেকে গরু লুট

Join 4 other subscribers

গ্রামীণ জনপদে পৌঁছাল পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র – এমপি মোশারফ হোসেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৭ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তানসেন আলী মন্টু
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ইউনিয়ন পর্যায়ে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। সংযোগ পরামর্শ, বিদ্যুৎ বিভ্রাট, প্রাকৃতিক দুর্যোগে সংযোগ ত্রুটি, মিটার সমস্যাসহ নানা প্রয়োজনে গ্রাহকরা যেকোনো অভিযোগ খুব সহজেই জানাতে পারবেন। গ্রামীণ জনপদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে জনগণের দোরগোড়ায় পৌঁছাল সেবা কেন্দ্র। হাতের নাগালে অফিস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বুড়ইল ইউনিয়নের বাসিন্দারা।

গতকাল উপজেলার ধুন্দার বাজার এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্র নতুন অফিস উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি। এসময় তিনি বলেন, গ্রামীণ জনপদে পৌঁছাল পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র। বৃহত্তর জনগোষ্ঠীর গ্রাহকরা সহজেই বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে পারবেন। এখানে আমরা সেবা নেব এবং সহযোগিতাও করব।

পল্লী বিদ্যুৎ সমিতি বগুড়া-১ জেনারেল ম্যানেজার (জিএম) খুরশীদ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একে আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, নন্দীগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কায়ছার রেজা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি বগুড়া-১ পরিচালক মহিদুল ইসলাম বাবু, সাবেক পরিচালক মাহফুজুর রহমান মাফু, পল্লী বিদ্যুতের এজিএম আবু হানিফ, প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।

আরওপড়ুন…. ডিমলায় প্রধান শিক্ষিকা রায়হানা বেগমের অবসর: একটি বর্ণাঢ্য অধ্যায়ের আবেগঘন সমাপ্তি


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading