1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে সাংবাদিক এমএম গউছের শিশুপুত্র নোহানের দাফন সম্পন্ন - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে সাংবাদিক এমএম গউছের শিশুপুত্র নোহানের দাফন সম্পন্ন এমপি ফয়সলকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান সিলেটবাসী উন্নয়ন ও জনসেবায় এক বছর: ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামানের সাফল্যের চালচিত্র লাখাইয়ে গভীর রাতে মাদ্রাসার সম্পদ পাচার: শিক্ষা অফিসারের মামলা, বেরিয়ে আসছে দুর্নীতির ভয়ংকর চিত্র হবিগঞ্জে সুজনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে এলাকাবাসীর মাঝে আলো ছড়াচ্ছে “মেরিন স্পোর্টস একাডেমি” তাহেরীর বিতর্কিত স্ট্যাটাসের প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ কাজিপুরে জু’য়ার আসর থেকে আট’ক দুই মাধবপুরে জমি বিরোধে হামলা-হুমকির অভিযোগ, থানায় মামলা

Join 4 other subscribers

মাধবপুরে সাংবাদিক এমএম গউছের শিশুপুত্র নোহানের দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫৩ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক মানবজমিন পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি এমএম গউছের শিশুপুত্র নোহান (৪) আর নেই।

রোববার ভোর রাতে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় সে ইন্তেকাল করে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরে বাদ আসর জানাজা শেষে নোহানের মরদেহ হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই নোহান মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত ছিল। গত চার বছরে তার মস্তিষ্কে কয়েক দফা অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ গত এক মাস ধরে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নোহান।

নোহানের মৃত্যুতে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরওপড়ুন…. এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান সিলেটবাসী


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading