1. salmankoeas@gmail.com : admin :
দৈনিক ক্রাইমসিনে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নির্দেশে অপসারণ হলো স্কুলসংলগ্ন ময়লার ভাগাড় স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্তি পেল শিক্ষার্থীরা। - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
দৈনিক ক্রাইমসিনে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নির্দেশে অপসারণ হলো স্কুলসংলগ্ন ময়লার ভাগাড় স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্তি পেল শিক্ষার্থীরা। সোনামুখি টু পাঁচগাছি চরকাদাও সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী আমিনা মনসুর ডিগ্রি কলেজের নতুন সভাপতি গোলাম মোস্তফাকে সংবর্ধনা লাখাই থানা পুলিশের অভিযান ৩ অনলাইন জুয়ার আটক অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন : আধুনিকায়নের দাবিতে মানববন্ধন কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য বিতরণের অভিযোগ ‘মায়া পাখি’ ঈদে আসছে অপূর্ব-নীহার নতুন নাটক প্রাইম ব্যাংক ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ : স্কুল ক্রিকেটে জেলার শিরোপা জিতল বগুড়ার বীট মডেল স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালালেন বাউল শিল্পী ডিজে সুমাইয়া লোডশেডিং ও রেড স্পাইডারের  দ্বৈত আঘাতে চা বাগানে দুর্দশা

Join 4 other subscribers

দৈনিক ক্রাইমসিনে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নির্দেশে অপসারণ হলো স্কুলসংলগ্ন ময়লার ভাগাড় স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্তি পেল শিক্ষার্থীরা।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৮ Time View

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ময়লার ভাগাড় অপসারণে অবশেষে কার্যকর উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ ঘটনায় বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকলেও সম্প্রতি বিষয়টি নিয়ে দৈনিক ক্রাইমসিনে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়েচড়ে বসে।

জানা যায়, বিদ্যালয়ের সামনের খোলা স্থানে বাজারের বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হচ্ছিল। এতে শিক্ষার্থীদের পাঠদান ও খেলাধুলায় ব্যাঘাত ঘটার পাশাপাশি শ্বাসকষ্টসহ নানা সমস্যার অভিযোগ উঠেছিল।

সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা এবং মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার তদারকিতে জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

পরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ময়লার স্তূপে আগুন দিয়ে অপসারণ করা হয় এবং সেখানে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

এছাড়া ভবিষ্যতে যাতে ওই স্থানে কোনো ধরনের ময়লা-আবর্জনা ফেলা না হয়, সে বিষয়ে বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ময়লার ভাগাড় অপসারণ কার্যক্রমে বিশেষ ভূমিকা পালন করেন সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহি। তিনি জগদীশপুর ইউনিয়নের তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পুরো কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকলে বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত থাকবে এবং কোমলমতি শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে

আরওপড়ুন……. ‘মায়া পাখি’ ঈদে আসছে অপূর্ব-নীহার নতুন নাটক


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading