1. salmankoeas@gmail.com : admin :
‘মায়া পাখি’ ঈদে আসছে অপূর্ব-নীহার নতুন নাটক - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। জলঢাকায় জ্ঞানচর্চা ও মননশীল পরিবেশ গড়তে শুভ উদ্বোধন হলো উপজেলা পাবলিক লাইব্রেরীর মৌলভীবাজারে আলোচিত কলেজ ছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড মাধবপুর পৌরসভায় ১৭শ গাছ লাগাতে ব্যয় ২০ লাখ টাকা, গাছের হদিস নেই যৌথ অভিযানের বিকল্প নেই! চাঁদাবাজি-দখলদারিত্ব ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান “লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে” গাইবান্ধায় গ্রাম আদালতের সেবা নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বয় সভা নীলফামারী জেনারেল হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট সাজা এড়াতে দীর্ঘদিনের আত্মগোপন, অবশেষে পুলিশের জালে রফিকুল কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

‘মায়া পাখি’ ঈদে আসছে অপূর্ব-নীহার নতুন নাটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪৮২ Time View

পরিচালক জাকারিয়া সৌখিন, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং অভিনেত্রী নাজনীন নীহাকে ঘিরে দর্শকের কাছে ইতোমধ্যেই তৈরি হয়েছে জনপ্রিয় এক নাট্যজুটি। ‘মনদুয়ারী’ ও ‘মেঘবালিকা’র সাফল্যের পর এবার ঈদুল আজহায় তারা হাজির হচ্ছেন নতুন নাটক ‘মায়া পাখি’ নিয়ে।

নাটকটির কেন্দ্রীয় চরিত্র মায়া- এক সাধারণ জীবনযাপনে অভ্যস্ত তরুণী। নির্মাতা জানিয়েছেন, চরিত্রটির মধ্যে হুমায়ূন আহমেদের গল্পের নারীদের আবহ খুঁজে পাওয়া যাবে। এই মায়ার প্রেমে পড়েন সাদাত নামের এক যুবক, আর সেই সম্পর্ক ঘিরেই এগোয় গল্প।


অপূর্ব জানান, ‘মায়া পাখি’ তাঁর জন্য বিশেষ একটি কাজ। নাটকটির জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছেন তিনি, এমনকি প্রি-প্রোডাকশনেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর ভাষায়, “এবারের মায়া পাখি ভিন্ন আবহের গল্প। এমন এক অনুভূতির গল্প, যা দর্শকের মনে মায়া তৈরি করবে। আমাদের দর্শকেরা যে ধরনের গল্প দেখতে অভ্যস্ত, এটি সেখান থেকে আলাদা। গল্পের শেষটা প্রত্যেক দর্শকের হৃদয়ে দাগ কাটবে বলেই বিশ্বাস করি।”

অন্যদিকে নাজনীন নীহা বলেন, একসময় অপূর্বের সঙ্গে অভিনয় করতে কিছুটা ভয় লাগলেও এখন নিয়মিত কাজরকারণে তাঁদের বোঝাপড়া অনেক ভালো। নীহা বলেন, “কাজটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।কারণ, আমাদের জুটিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। আশা করছি, সেই প্রত্যাশা পূরণ হবে। ব্যক্তিগতভাবে নাটকটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।” জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মায়া পাখি’।

আরওপড়ুন…..স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালালেন বাউল শিল্পী ডিজে সুমাইয়া

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!