1. salmankoeas@gmail.com : admin :
নীল গাউনে কানের মঞ্চে ঐশ্বরিয়া - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’ ডিজিটাল লেনদেন সম্প্রসারণে মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা রাত নামলেই কাটা নদীর পাড়ে আগুন, পোড়ানো হচ্ছে পুরোনো ব্যাটারি। ২০ দিন ধরে চলছে কার্যক্রম, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই এএসআইয়ের বক্তব্য ভাইরাল ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে’ মাধবপুরে সৎ মায়ের কাছে শিশুর রহস্যজনক মৃত্যু মায়ের পরিবারের হত্যা দাবি। ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে মাধবপুরে বাংলা কিউ আর বাস্তবায়নে মতবিনিময় সভা মঙ্গলবার। বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হুমকি-ভাঙচুরের অভিযোগ

নীল গাউনে কানের মঞ্চে ঐশ্বরিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪২৯ Time View

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দেখা মিলল ঐশ্বরিয়া রাই বচ্চনের। বছরের শুরু থেকেই ভক্তদের মধ্যে ছিল এক ধরনের অস্থিরতা। কারণ, কানের মঞ্চে নিয়মিত উপস্থিত এই বলিউড তারকাকে শুরুতে কোথাও দেখা যাচ্ছিল না।

এমনকি অনেক ফ্যাশনপ্রেমী হতাশা প্রকাশ করেছিলেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে উৎসবের শেষদিকে রাজকীয় উপস্থিতিতে হাজির হলেন সাবেক এই বিশ্বসুন্দরী। দুই দশকেরও বেশি সময় ধরে কান উৎসবের অন্যতম আকর্ষণ ঐশ্বরিয়া। গত বছরের সমালোচিত ফ্যাশন উপস্থিতির পর এবার তিনি যেন নতুনভাবে নিজের স্টাইল-স্টেটমেন্ট তুলে ধরলেন। ৫২ বছর বয়সে তার উপস্থিতি যে কতটা অনন্য হতে পারে, সেটাই আবারও প্রমাণ করলেন তিনি। এবার ঐশ্বরিয়ার পরনে ছিল ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি উজ্জ্বল নীল রঙের স্ট্রাকচার্ড গাউন।

 

পোশাকজুড়ে ছিল নিখুঁত কারুকাজ ও ঝলমলে শিমারি আবহ। যা আলোয় আরও মোহময় হয়ে উঠছিল। গাউনের কুইল ডিটেইলিং পুরো লুকে এনে দিয়েছে আলাদা মাত্রা। ডিপনেক কাটের পোশাকের সঙ্গে তিনি বেছে নিয়েছেন অ্যাসিমেট্রিক নকশার স্যাফায়ার ও ডায়মন্ডের স্টেটমেন্ট নেকপিস। সঙ্গে ছিল মানানসই আংটি। মারমেইড কাটের গাউন তার ব্যক্তিত্বকে আরও অভিজাত ও পরিমিত সৌন্দর্যে তুলে ধরেছে। হাতে রাখা হালকা শিফনের স্টোল পুরো সাজে যোগ করেছে নরম এক আভিজাত্য।

খোলা চুল আর অত্যন্ত মিনিমাল মেকআপে ঐশ্বরিয়ার লুক ছিল একাধারে পরিণত, আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয়। এমনকি ক্যামেরার সামনে হৃদয়চিহ্নের ভঙ্গিতেও ভক্তদের মন জয় করেছেন তিনি। গাউনের পরিমিত ট্রেন রেড কার্পেটে নেমে এসে তৈরি করছিল রাজকীয় আবহ। সব মিলিয়ে বলা যায়, কানের শেষভাগে এসে ঐশ্বরিয়া রাই যেন আবারও মনে করিয়ে দিলেন-রেড কার্পেটের আসল রানি এখনও তিনি।

আরওপড়ুন ……মানুষের সেবার মধ্যেই শান্তি খুঁজি — জগদীশপুরে এমপি সৈয়দ ফয়সল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!