1. salmankoeas@gmail.com : admin :
কালবৈশাখীর তান্ডব! নন্দীগ্রামে ঝড়ে বটগাছ উপড়ে দুমড়ে-মুচড়ে গেল বসতবাড়ি - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
কাজিপুরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মাধবপুর পৌর মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ

কালবৈশাখীর তান্ডব! নন্দীগ্রামে ঝড়ে বটগাছ উপড়ে দুমড়ে-মুচড়ে গেল বসতবাড়ি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৯৯ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তানসেন আলী মন্টু

বগুড়ার নন্দীগ্রামে আকস্মিক কালবৈশাখী ঝড়ে বটগাছ উপড়ে তছনছ হয়েছে বসতবাড়ি। মুহূর্তেই দুমড়ে-মুচড়ে গেছে মাথা গোঁজার একমাত্র ঠাঁই। তবে সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। খোলা আকাশের নিচে আশ্রয় খুঁজছে দিশেহারা দরিদ্র পরিবার।

গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের বিয়ে-গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার আগে বিকট শব্দের বজ্রপাত, বৃষ্টিসহ ঝড় শুরু হয়। প্রচণ্ড বেগের বাতাসে উপড়ে যায় পুরানো বটগাছ।

স্থানীয়রা জানান, সিধইল গ্রামের ক্ষতিগ্রস্ত মানিক মিয়ার বাড়ির পাশের বটগাছ ছিল ঝুকিপূর্ণ। কালবৈশাখী ঝড়ে গাছটি ভেঙে উপড়ে বাড়ির ওপর হেলে আছড়ে পড়েছে। শোবার ঘরের চালের ওপর গাছ ভেঙে টিন-বাঁশ ও দেয়াল দুমড়ে-মুচড়ে গেছে। স্থানীয়রা রাতেই ছুটে গিয়ে বাড়ির লোকজনকে উদ্ধার করে নিরাপদে রাখে। ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, চাল-ডাল এবং প্রয়োজনীয় কাগজপত্র সব চাপা পড়ে নষ্ট হয়েছে। মানিক মিয়ার মাথা গোঁজার একমাত্র ঠাঁই পুরোপুরি গুঁড়িয়ে গেছে। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি না ঘটলেও খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবার।

বাড়ির মালিক মানিক মিয়া বলেন, রাতে আমার চায়ের দোকান বন্ধ করে বাড়ি এসে খাবার খাচ্ছিলাম। হঠাৎ প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হলে পরিবারের সদস্যরা ঘরের একপাশে জড়ো হয়। সবাই ভয়ে কাঁপছিলাম। আকস্মিক ঝড়ে গাছটি ভেঙে ঘরের চালের ওপর পড়ে। ঘরের একপাশে আশ্রয় নেওয়া মা, দুই ভাতিজা স্ত্রী ও আমার এক সন্তানসহ প্রাণে বেঁচে গেছি।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, অনেক কষ্টে ধার-দেনা ও বাংক থেকে ঋণ নিয়ে মাথা ঘরটি তুলেছিল। এখন তারা গোঁজার ঠাঁই হারিয়েছে। কীভাবে ঘর মেরামত হবে, এনিয়ে দুশ্চিন্তায় আছেন। এই মুহূর্তে গৃহহীন পরিবারের থাকার জন্য জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা প্রয়োজন। স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সরকারি অনুদানের আশ্বাস দেওয়া হয়েছে। ঝড়-বৃষ্টির মৌসুমে এলাকার ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

আরওপড়ুন…… সোনামুখি টু পাঁচগাছি চরকাদাও সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!