1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে মোটরবাইক দুর্ঘটনায় যুবকের পা বিচ্ছিন্ন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে মোবাইল ব্যবসায়ীকে মারধর, টাকা ও আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ চোখের ক্ষতি এড়াতে স্মার্টফোনে এখনই বদলে নিন এই ৫ সেটিংস মৌলভীবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের কথিত হোতা ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মানববন্ধন উপজেলা এনজিও বিষয়ক সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্ত অসচ্ছল পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান ডিমলার চাপানী ইউনিয়নের বিন্নাকুরি এলাকায় ভাঙা রাস্তার চরম দুর্ভোগ: মানবতার টানে এগিয়ে এলেন সহৃদয়বান আব্দুল বারেক মৌলভীবাজারে ব্যাংকে ৫০ হাজার টাকা চুরির চেষ্টাকালে দুই পেশাদার পকেটমার আটক, পরে পুলিশের হাতে সোপর্দ সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখেছেন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া

কাজিপুরে মোটরবাইক দুর্ঘটনায় যুবকের পা বিচ্ছিন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৬৮ Time View

এস এম শুভ সরকার কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে মোটরবাইক দুর্ঘটনায় এক যুবকের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আর মোটরবাইকের সামনের চাকা দুমড়ে মুচড়ে গাড়ি থেকে আলাদা হয়ে গেছে। দুর্ঘটনার শিকার ওই যুবকের নাম মেহেদী (২১) । তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুড়া গ্রামের মৃত সাগর আলীর পুত্র। এই ঘটনায় ওই মোটরবাইকের আরেক আরোহী একই গ্রামের বাদশা মিয়ার পুত্র এনামুল হক(৩১) ও আহত হয়েছেন। বর্তমানে ওই দুজনেই হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুবলাই নামক এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও কাজিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদী ও এনামুল কাজিপুরের সিমান্তবাজার থেকে মেঘাইয়ের উদ্দেশ্যে (রাজশাহী-ল-১২-৪৮৭০) নম্বরের একটি মোটরবাইকযোগে যাচ্ছিলেন। পথে দুবলাই নামক স্থানে মেঘাই থেকে ছেড়ে যাওয়া এসআই পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেহেদীর পা ও মোটরবাইকের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। দুর্ঘটনার পর ওই বাসটি দ্রæত সিরাজগঞ্জের দিকে চলে যায়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, “খবর পেয়েই সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়। বাসটিকে আটক করা সম্ভব হয়নি। তবে আমরা তথ্য নিয়ে আটকের চেষ্টা করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!