1. salmankoeas@gmail.com : admin :
"জনগণের জন্য আমার দরজা সবসময় খোলা” “কথায় নয়, কাজে বিশ্বাসী”— এমপি সৈয়দ মোঃ ফয়সল - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুর থেকে ফিরল প্রিয়জন, উৎসবের আমেজে মুখর কাজিপুর “জনগণের জন্য আমার দরজা সবসময় খোলা” “কথায় নয়, কাজে বিশ্বাসী”— এমপি সৈয়দ মোঃ ফয়সল সিলেট বেড়াতে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মাধবপুরে নিহত দুই বন্ধু। কাজিপুরে বেকারদের কর্মসংস্থানে অনন্য অবদান রাখছেন ইঞ্জিনিয়ার মোশাররফ করিম ও ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদে দরিদ্র জনগোষ্ঠীর পাশে এমপি মোশারফ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! লাখাইয়ে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে গ্রেফতার। চাঁদাবাজদের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে সৎযোদ্ধা ফেসবুকে মিথ্যা  মানহানিকর পোস্ট দেওয়ার লাখাই ইউনিয়ন জাসাসের প্রতিবাদ সভা।  নন্দিগ্রাম উপজেলা ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন।

Join 4 other subscribers

“জনগণের জন্য আমার দরজা সবসময় খোলা” “কথায় নয়, কাজে বিশ্বাসী”— এমপি সৈয়দ মোঃ ফয়সল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৮ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষের সেবা করতে পারলেই আমি শান্তি পাই। আমার দরজা সব সময় সাধারণ মানুষের জন্য খোলা। আমার কাছে আসতে কোনো তদবির বা মাধ্যমের প্রয়োজন হয় না।”

মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তন-এ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। এলাকার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় প্রকল্প প্রস্তাব দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “পর্যায়ক্রমে সব এলাকার উন্নয়ন করা হবে। সরকারি বরাদ্দ আমি নিজে ভোগ করি না, বরং স্বচ্ছতার সঙ্গে জনগণের মধ্যে বণ্টন করি।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প সময়ের মধ্যেই জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণ করেছেন। আসন্ন জাতীয় বাজেটেও জনগণের জন্য কল্যাণকর পরিকল্পনা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমপি ফয়সল বলেন, “বিগত সরকার দেশের সম্পদ লুটপাট করে রাষ্ট্রীয় ভাণ্ডার শূন্য করে গেছে। সেই কঠিন পরিস্থিতির মধ্যেও বর্তমান সরকার দেশের দায়িত্ব নিয়েছে। তাই অহেতুক সমালোচনা না করে সবাইকে দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে। সরকার তার মেয়াদকালে দেশকে সব দিক দিয়ে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ বিন কাসেম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, মাধবপুর থানার (ইনচার্জ) ওসি মো: সুহেল রানা ,সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আর্থিক সহায়তা ও বিভিন্ন ধরনের সরকারি অনুদান বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরওপড়ুন…… কাজিপুরে বেকারদের কর্মসংস্থানে অনন্য অবদান রাখছেন ইঞ্জিনিয়ার মোশাররফ করিম ও ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading