1. salmankoeas@gmail.com : admin :
ইলেক্ট্রিক্যাল ক্যাবলসের মান ও লাইসেন্স যাচাইয়ে মৌলভীবাজারে মোবাইল কোর্ট, জরিমানা ৪২ হাজার টাকা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হুইপ জিকে গউছের নিরলস প্রচেষ্ট হবিগঞ্জ লাখাই নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত হচ্ছে ৬১৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন ॥ টেন্ডার আহবান। ইলেক্ট্রিক্যাল ক্যাবলসের মান ও লাইসেন্স যাচাইয়ে মৌলভীবাজারে মোবাইল কোর্ট, জরিমানা ৪২ হাজার টাকা মাধবপুরে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, দলীয় ব্যবস্থার ইঙ্গিত সকালে ব্রাশ করার আগেই পানি পান করা কি স্বাস্থ্যকর মাধবপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার টেবিলের নিচে টাকা গুনে মানিব্যাগে রাখার ভিডিও ভাইরাল, থানা থেকে পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার সরকারি চাকরিজীবীরা চরম উৎকণ্ঠায় নতুন বেতন কাঠামো নিয়ে লাখাইয়ে মামলা আতংকে গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে ডা’কাতি মাম’লার আসা’মিদের প্রকাশ্য হু’মকির অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

Join 4 other subscribers

ইলেক্ট্রিক্যাল ক্যাবলসের মান ও লাইসেন্স যাচাইয়ে মৌলভীবাজারে মোবাইল কোর্ট, জরিমানা ৪২ হাজার টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩১ Time View

মারুফ আহমদ মৌলভীবাজার সদর উপজেলা সংবাদদাতা :

<

মৌলভীবাজার, ৯ জুন মৌলভীবাজার শহরের শমসেরনগর রোড এলাকায় ইলেক্ট্রিক্যাল ক্যাবলসের মান ও লাইসেন্স যাচাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি মামলায় মোট ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজা আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা গ্রহণ করা হয়।

<

অভিযানকালে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ধারা ১২ লঙ্ঘনের দায়ে শমসেরনগর রোডের রাজু আহমেদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় অবস্থিত পারটেক্স কেবলস লিমিটেডের প্রতিনিধি মতিউর রহমানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ধারা ৪১ অনুযায়ী ১৫ হাজার টাকা এবং মাতৃছায়া ইলেকট্রিকের স্বত্বাধিকারী মো. সুলেমান মিয়াকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮-এর ধারা ২৭ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের মূল উদ্দেশ্য ছিল বাজারে বিক্রিত ইলেক্ট্রিক্যাল ক্যাবলসের মান, বিএসটিআই অনুমোদন এবং প্রয়োজনীয় লাইসেন্সের বৈধতা যাচাই করা। অভিযানে বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করা হয়।

<

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরওপড়ুন….. মাধবপুরে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, দলীয় ব্যবস্থার ইঙ্গিত

<

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading