1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ৪ গ্রাম, ফসলের ব্যাপক ক্ষতি - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শাহজাহানপুর যুবদল নেতার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ, সুষ্ঠু তদন্তের দাবি মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন ১৪৪ ধারা জারি হবিগঞ্জে কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা চোখের ক্ষতি এড়াতে স্মার্টফোনে এখনই বদলে নিন এই ৫ সেটিংস মৌলভীবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের কথিত হোতা ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মানববন্ধন উপজেলা এনজিও বিষয়ক সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্ত অসচ্ছল পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান ডিমলার চাপানী ইউনিয়নের বিন্নাকুরি এলাকায় ভাঙা রাস্তার চরম দুর্ভোগ: মানবতার টানে এগিয়ে এলেন সহৃদয়বান আব্দুল বারেক

মাধবপুরে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ৪ গ্রাম, ফসলের ব্যাপক ক্ষতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১৩ Time View
মাধবপুরে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ৪ গ্রাম, ফসলের ব্যাপক ক্ষতি

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চারটি গ্রাম আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। এতে শত শত পরিবার চরম দুর্ভোগে পড়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও পুকুর পানির নিচে চলে যাওয়ায় কৃষক ও মৎস্যচাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

শনিবার (১৩ জুন) রাত থেকে শুরু হওয়া পাহাড়ি ঢলে উপজেলার ভান্ডারুয়া, জামালপুর ও এক্তিয়ারপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বেশ কয়েকটি মাটির ঘর আংশিক ও সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। স্থানীয়রা জানান, টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিমনা ছড়ার পাড় ভেঙে রাতারাতি পরিস্থিতির অবনতি ঘটে।

পাহাড়ি ঢলের পানিতে তিন গ্রামের বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক পরিবার ঘরবন্দি অবস্থায় রয়েছে এবং নিরাপদ স্থানে সরে যেতে হিমশিম খাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকশ একর আউশ ধান, মৌসুমি শাক-সবজি এবং গবাদিপশুর খাদ্য পানিতে তলিয়ে গেছে। এছাড়া বিভিন্ন পুকুর ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ায় মৎস্যচাষীরাও লোকসানের মুখে পড়েছেন। অনেক কৃষক তাদের সারা মৌসুমের ফসল হারানোর আশঙ্কা করছেন।

শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, প্রায় ৩০০ থেকে ৪০০ একর আউশ ধান ও বিভিন্ন সবজির ক্ষেত পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত সরকারি উদ্যোগ গ্রহণ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ত্রাণ বা উদ্ধার কার্যক্রম শুরু হয়নি। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।”

এদিকে তেলাইন্নাছড়া পাহাড়ি ঢলের পানিতেও ছড়ার দুই পাড় প্লাবিত হয়ে শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর এবং জগদীশপুর ইউনিয়নের তেমুনিয়া এলাকার রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।”

স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টি ও পাহাড়ি ঢলের পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরওপড়ুন……. নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!