1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু কাজিপুরের বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড ডিমলায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট

ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৮৫ Time View
ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় ১০০ কৃষকদের অংশগ্রহণে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।

পাট চাষের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং কৃষকের সক্ষমতা উন্নয়নের লক্ষ্য নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় ডিমলা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেীহিদ হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ.ন.ম. শিবলী সাদিক।

এ কর্মসূচি ২০২৫–২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সাদেকুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নীলফামারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রাব্বানী প্রধান এবং ডিমলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তালেব হোসেন।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই কংগ্রেসে পাট খাতের বর্তমান অবস্থা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ পদ্ধতির উন্নয়ন, কৃষকের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় অংশগ্রহণকারী কৃষকরা পাট চাষে বিদ্যমান নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। পাশাপাশি মাঠ পর্যায়ে বাস্তবায়নযোগ্য বিভিন্ন সুপারিশ ও পরামর্শ প্রদান করেন, যা ভবিষ্যতে পাট খাতকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে মত প্রকাশ করা হয়।

আরওপড়ুন……ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন?

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!