1. salmankoeas@gmail.com : admin :
আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৭৮ Time View

আশীষ দাশগুপ্ত, লাখাই( হবিগঞ্জ) থেকে:

বেসরকারি উন্নয়ন সংস্থা আশা ২০ জুন সিলেট জেলার বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলে সংস্থাটির সুবিধাভোগী সদস্যদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের সহস্রাধিক চারা বিতরণ করেছে । এ উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
জাতীয় পর্যায়ে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা প্রশাসনের আহ্বানে এবং আশা’র নিজস্ব অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় সংস্থার সিলেট বিভাগের ৫৯টি শাখার সদস্যদের মধ্যে পরিবেশবান্ধব এসব চারা বিতরণ করা হয়েছে।
গত ২০ জুন সিলেট জেলা প্রশাসক সারোয়ার আলমের হাতে ২০৪টি চারা হস্তান্তর এবং প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর জেলার বিভিন্ন এলাকায় একযোগে আরও ৭৯৯টি বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। ফলে নগর থেকে গ্রাম—সবখানেই ছড়িয়ে পড়ে সবুজায়নের বার্তা।
কর্মসূচি সম্পর্কে আশা সিলেট ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক বলেন, “আশা দীর্ঘদিন ধরে ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, সদস্যদের অবসরভাতা প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তবে বৃক্ষরোপণের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে আমি বিশেষভাবে আনন্দিত।”
আশা’র সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার আবু তাহের চৌধুরী, মো. শামছুল ইসলাম এবং জেলা ব্যবস্থাপক মো. আলাউদ্দীন আলী বলেন, “আজ যে চারাগুলো রোপণ করা হচ্ছে, সেগুলো একদিন বড় হয়ে মানুষের উপকারে আসবে, পরিবেশকে সুরক্ষিত করবে এবং আগামী প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দেবে।

আরওপড়ুন…… মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!