1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের

অনলাইন ডেস্ক:
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৪৬ Time View
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের ছাদের অংশ ধসে মাথায় পড়ে বিদ্যালয়ের দপ্তরী প্রকাশ দাস (৩৭) আহত হয়েছেন।

 

শনিবার (২০ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত প্রকাশ দাস উপজেলার উত্তর হরিশ্যামা গ্রামের বিকাশ দাসের ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের একটি কক্ষে দায়িত্ব পালনকালে হঠাৎ ছাদের পলেস্তারা ও কংক্রিটের অংশ ভেঙে প্রকাশ দাসের ওপর পড়ে। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম খান বলেন, “বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। আজ হঠাৎ ছাদের একটি অংশ ধসে পড়লে আমাদের দপ্তরী প্রকাশ দাস আহত হন। আমরা তার চিকিৎসার খোঁজখবর রাখছি। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ভবনটির জরুরি সংস্কার বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

 

ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ভবনটির সংস্কার এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি ঘটনার খোঁজখবর নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!