1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রাম পৌরসভার ৬৬ কোটি ৩৩ লাখ টাকার বাজেট - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রাম পৌরসভার ৬৬ কোটি ৩৩ লাখ টাকার বাজেট লাখাইয়ে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু। কাজিপুরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা মাধবপুরে ৮ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট মাদক পাচারের সময় মাধবপুরে র‌্যাবের হাতে ধরা দুই ব্যবসায়ী প্রসবের পর জীবন গেল তুলি বেগমের: সিজারিয়ান অপারেশনে ভুল চিকিৎসার অভিযোগ ডিমলায় আট বছর ধরে জলমগ্ন রাসহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়: চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও শিক্ষকরা নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব ২০২৬-২৭ নবনির্বাচিত ২৪ সদস্যের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ। মাদকের অপবাদে প্রতিপক্ষকে ঘায়েল করতে দুই দফা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ; আহত ১৫ মাধবপুরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে, তিন দিনে হাসপাতালে প্রায় ২০০ রোগী

নন্দীগ্রাম পৌরসভার ৬৬ কোটি ৩৩ লাখ টাকার বাজেট

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

বগুড়া : প্রতিনিধি তানসেন আলী মন্টু

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৬৬ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ২০৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে অবকাঠামো উন্নয়ন, মহল্লার রাস্তা উন্নয়ন, ব্রিজ, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থা।

গতকাল বুধবার বিকেলে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক (ইউএনও) শারমিন আরা। পৌরসভা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ।

বাজেটে মোট রাজস্ব ব্যয় ৪ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ২শ টাকা, উদ্বৃত্তের পরিমাণ ৩৩ লাখ ৫০ হাজার ২০৮ টাকা, উন্নয়ন খাত ও প্রকল্প খাতে আয় ৬১ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৮শ টাকা এবং সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। টেকসই নগর উন্নয়ন প্রকল্প ৬ কোটি টাকা, কোভিড ১৯ প্রকল্পে ৩ কোটি ৫০ লাখ ৮৫ হাজার টাকা, জলবায়ু প্রকল্পে ৫০ লাখ ৩০ হাজার টাকা, বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর কাঠামো উন্নয়ন প্রকল্পে ২৮ কোটি টাকাসহ উন্নয়ন খাতে প্রাপ্তি সাপেক্ষে মোট ৬১ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৮শ টাকা আয় ও ব্যয় ধরা হয়েছে। বাজেটে নতুন কর আরোপ করা হয়নি। পৌরসভার নয়টি ওয়ার্ডের রাস্তা আলোকিত করণের জন্য রয়েছে পর্যাপ্ত বরাদ্দ।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারওয়ার জাহান, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, শাহীন আলম সাজু, দপ্তর সম্পাদক সালমির ইসলাম উপস্থিত ছিলেন।

আরওপড়ুন……..মাদক পাচারের সময় মাধবপুরে র‌্যাবের হাতে ধরা দুই ব্যবসায়ী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!