1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে আদালতের মাধ্যমে বেদখলীয় ভূমি উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন ইউএনও। - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা মাধবপুর উপজেলা পরিষদে এমপি ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা

লাখাইয়ে আদালতের মাধ্যমে বেদখলীয় ভূমি উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন ইউএনও।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১২০ Time View
লাখাইয়ে আদালতের মাধ্যমে বেদখলীয় ভূমি উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন ইউএনও।

জুবায়ের আহমেদ : লাখাই প্রতিনিধি:

লাখাইয়ে দীর্ঘদিন যাবত জবরদখলে থাকা ৪৩ শতাংশ আমন রকম ভূমি আদালতের আদেশে দখলমুক্ত করে প্রকৃত ভূমি মালিক সৈয়দ হুসন কে বুঝিয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর বেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার( ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম প্রয়োজনীয় পুলিশ ফোর্স ও ভূমি অফিসের সার্ভেয়ার আহমেদ আলী সহ উপজেলার জিরুন্ডা মৌজাস্থিত ৪৩ শতাংশ আমন রকম ভূমি সনাক্তকরণ করে লাল নিশান টাংগিয়ে দখলমুক্ত করে প্রকৃত ভূমি মালিক সৈয়দ হুসন পিতা মৃত্যু ফাজিল মিয়াকে দখল সমজিয়ে দেন।এ সময় স্থানীয় লোকজন ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়ন এর স্বজন গ্রামের মৃত ফাজিল মিয়ার পুত্র সৈয়দ হুসন দলিল মূলে এ ৪৩ শতাংশ আমন রকম ভূমির মালিক ও দখলদার হিসাবে ভোগদখল করে আসছিলেন।এর মধ্যে জিরুন্ডা গ্রামের মাহবুবুল আলম নয়ন নামে জনৈক ব্যক্তি কথিত দলিল মূলে আরএস রেকর্ড করে জমিটি জবর দখল করে নেয়। নিরুপায় হয়ে সৈয়দ হুসন প্রতিকার চেয়ে আদালতে মামলা করেন। দীর্ঘ আইনী লড়াইয়ের পর অবশেষে প্রায় ২৫ বছর পর আদালতের মাধ্যমে আজ তাঁর জমি টুকু দখলমুক্ত করে থাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে জমি ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন সৈয়দ হুসন এর পুত্র আন্জব আলী।
আন্জব আলীর সাথে আলাপকালে জানান আমার বাবা দীর্ঘদিন যাবত আইনী লড়াইয়ের পর আজ আমরা জমি ফেরত পেয়েছি।তাতে আমরা সন্তুষ্ট। আমরা ন্যায় বিচার পেয়েছি। এই বিষয়টি গুছিয়ে নিউজ তৈরি করে দিন।

আরওপড়ুন…… নারী শিক্ষার প্রসারে নতুন নেতৃত্ব: বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফজলে রাব্বি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!