1. salmankoeas@gmail.com : admin :
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাধবপুরে ২২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাধবপুরে ২২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২০৫ Time View
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাধবপুরে ২২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ রিং জাল (চায়না দুয়ারী) ও কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রোববার উপজেলার জাল বাজার এলাকার একটি গোডাউনে পরিচালিত অভিযানে ৩৬০ পিস চায়না দুয়ারী (রিং জাল) এবং ৯৫ পিস কারেন্ট জালসহ মোট ৪৫৫ পিস নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুল হক, আনসার ও ভিডিপির ইন্সট্রাক্টর এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মৎস কর্মকর্তা জানান, নিষিদ্ধ জালের ব্যবহার মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে জেলেদের আইন মেনে বৈধ জাল ব্যবহারের আহ্বান জানানো হয়।

আরওপড়ুন…… লাখাইয়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে ৮ বছরের ইতালিপ্রবাসী শিশুর মৃত্যু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!