1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে রাবার বাগানের কর্মকর্তার ওপর হামলা, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর মাধবপুরে চা বাগানে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, যুবক আটক মাধবপুরে বিএনপি নেতার বি/রু/দ্ধে মামলা, দলীয় নেতাকর্মীদের প্রত্যাহারের দাবি নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক মাধবপুরে ৩ শতাংশ বসতভিটা ছাড়তে বৃদ্ধাকে চাপ, ইটের আঘাতে আহত প্রধানমন্ত্রী সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : এমপি মোশারফ মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুস

মাধবপুরে রাবার বাগানের কর্মকর্তার ওপর হামলা, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১০৪ Time View
মাধবপুরে রাবার বাগানের কর্মকর্তার ওপর হামলা, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রাবার বাগানে সরকারি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন বন শিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি)শাহজিবাজার রাবার বাগানের দুই কর্মকর্তা, এক আনসার সদস্য ও সিবিএ সভাপতি। তাদের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন— রাবার বাগানের হিসাবরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম মামুন, ফিল্ড অফিসার শরিফুল ইসলাম, আনসার সদস্য জাহাঙ্গীর আলম এবং সিবিএ সভাপতি টেপার ফারুক হোসেন।

ফিল্ড অফিসার শরিফুল ইসলাম জানান, সোমবার খবর আসে যে তেতুলতলা ছড়া থেকে একদল ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব পালন করতে কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গেলে হরিতলা এলাকার সালা উদ্দিনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করলে চারজন রক্তাক্ত যখম হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

“আমরা শুধু সরকারি সম্পদ রক্ষা করতে গিয়েছিলাম। কিন্তু আমাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।”

শাহজিবাজার রাবার বাগানের ম্যানেজার ননী গোপাল দেব অভিযোগ করেন, সালা উদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রাবার বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এতে বাধা দেওয়ায় তারা বিভিন্ন সময় কর্মকর্তা-কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় ২০২৫ সালের মার্চ মাসে হিসাবরক্ষণ কর্মকর্তা বাদী হয়ে সালাউদ্দিন গংদের নামে একটি মামলা দায়ের করেন। এরপর প্রতিপক্ষ পাল্টা একাধিক মামলা দিয়ে হয়রানির চেষ্টা করে।

তিনি আরও বলেন, “সরকারি সম্পদ রক্ষায় দায়িত্ব পালন করাই যেন আমাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে সরকারি সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।”

ঘটনার পর রাবার বাগানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরওপড়ুন…….. ভোক্তা অধিকার আইনে কঠোর অভিযান, মাধবপুরে তিন প্রতিষ্ঠানের অর্থদণ্ড

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!