1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৬৭ Time View
লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী।

মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে
লাখাইয়ে ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) নামে একটি পরিবেশ বাদী সংগঠন এর হাওর রক্ষায় আমরা কর্মসূচীর চলমান কার্যক্রমের অংশ হিসাবে পরিবেশ বান্ধব ফলদ,বনজ ও ঔষধীগুন সম্পন্ন গাছের চারা রোপন কর্মসূচী পালন করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর বেলা উপজেলার করাব ইউনিয়ন এর পূর্ব সিংহগ্রাম শাহী ঈদগাহ ও জামেমসজিদ প্রাঙ্গণে পরিবেশ বান্ধব দেশী নিম গাছের চারা ও বজ্রপাত প্রতিরোধক তালের চারা রোপন করা হয়েছে। পরিবেশ কর্মী মহি উদ্দিন আহমেদ রিপন এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বৃক্ষ রোপণ কর্মসূচীতে
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই প্রেসক্লাব এর সভাপতি ও পরিবেশ কর্মী মোহাম্মদ বাহার উদ্দিন, আবদুল মোতালেব খান, নুরুল আমিন চৌধুরী, হারুনুর রশীদ, নুরুল ইসলাম নাহিদ, আবুল বাশার সহ এলাকার লোকজন।

এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে বলেন হাওরাঞ্চলে বজ্রপাত থেকে রক্ষায় বজ্রপাত প্রতিরোধক তালগাছ লাগান এবং পরিবেশ রক্ষায় পরিবেশ বান্ধব ফলদ, বনজ ও ঔষধীগুন সম্পন্ন বৃক্ষ রোপণে সকলের যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন।আমাদের আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পরিবেশ সুন্দর ও সুস্থ করে তুলতে হবে।পরিবেশ বিনাশী ইউক্যালিপটাস ও আকাশমনি বৃক্ষ রোপণ বন্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে।

আরওপড়ুন….. কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, আহত ৩

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!