1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু কাজিপুরের বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড ডিমলায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায়

মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৫৬ Time View
মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সকল সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার (২ আগস্ট) সংগঠনের সভাপতি এম এ কাদের স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালের ২৮ ডিসেম্বর মাধবপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠাতা সদস্য সচিব হিসেবে এম এ কাদের সংগঠনের সাংগঠনিক ভিত্তি নির্মাণ, সম্প্রসারণ ও কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এতে আরও উল্লেখ করা হয়, বর্তমান সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক শ্রীবাস সরকার দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় সংগঠনের নিয়মিত কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়েছে। এ অবস্থার সুযোগ নিয়ে সংগঠনের কয়েকজন সদস্য গঠনতন্ত্র ও সাংগঠনিক সিদ্ধান্তের পরিপন্থীভাবে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন, যা সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

সংগঠনের ঐতিহ্য, সুনাম, শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ রক্ষার্থে সভাপতির ক্ষমতাবলে ২ আগস্ট ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় ‘মাধবপুর রিপোর্টার্স ইউনিটি’ নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সভা, সমাবেশ, কমিটি গঠন, সদস্য সংগ্রহ, আর্থিক লেনদেন, বিবৃতি প্রদান কিংবা অন্য কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলে তা সম্পূর্ণ অবৈধ ও অননুমোদিত হিসেবে গণ্য হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সংগঠনের সভাপতি এম এ কাদের বলেন, “সংগঠনের গঠনতন্ত্র, শৃঙ্খলা ও ঐতিহ্য রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল সদস্যকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

আরওপড়ুন……. সংবাদ প্রকাশের পর মাধবপুরে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!