1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে পচাগলা মরদেহ উদ্ধার - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পূর্ব বিরুদ্ধের জেরে দুদলের সংঘর্ষে নারীসহ আহত-১৫। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে পচাগলা মরদেহ উদ্ধার লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে দুই দলে সংঘর্ষে ১৫ জন আহত।। নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন লাখাইয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পোনামাছ অবমুক্ত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে মৌলভীবাজারে কিশোর গ্যাং ও সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন-বিক্ষোভ কাজিপুরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মাধবপুর পৌর মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে পচাগলা মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে পচাগলা মরদেহ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মীরা হাসপাতালের ভেতরে থাকা একটি পরিত্যক্ত ভবন পরিষ্কার করতে যান। এ সময় ভবনের ভেতরে লোহার হুকের সঙ্গে কাপড় প্যাঁচানো অবস্থায় এক যুবকের মরদেহ ঝুলতে দেখতে পান তারা। দীর্ঘদিন ধরে মরদেহটি সেখানে পড়ে থাকায় শরীরের বিভিন্ন স্থান থেকে মাংস খসে পড়েছিল এবং মরদেহটি পচে বিকৃত হয়ে যায়।

পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা পরিত্যক্ত ভবন পরিষ্কার করতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

মাধবপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার বলেন, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহটি পচে অত্যন্ত বিকৃত হয়ে পড়েছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরওপড়ুন…… লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে দুই দলে সংঘর্ষে ১৫ জন আহত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!