1. salmankoeas@gmail.com : admin :
মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা মাধবপুর উপজেলা পরিষদে এমপি ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা

মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View
মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার মানিকপুর এলাকায় ২০ পিস ইয়াবাসহ মো. ইকবাল মিয়া নামের এক যুবককে আটক করেছে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। পরে তাকে মাধবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎সোমবার (২৪ আগস্ট) দুপুরে মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক মো. ইকবাল মিয়া উপজেলার মানিকপুর পূর্ব বাল্লা এলাকার মো. ফেরদৌস মিয়ার ছেলে।

‎স্থানীয়দের দাবি, মো. ইকবাল মিয়ার বসতঘরের সামন থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

‎মাধবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মো. ইকবাল মিয়া নামের এক ব্যক্তিকে ২০ পিস ইয়াবাসহ আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎এদিকে, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

‎তাদের অভিযোগ, মাদকের সঙ্গে জড়িত কথিত মূল হোতারা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তাই শুধু খুচরা পর্যায়ের নয়, মাদক সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত প্রকৃত হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

‎স্থানীয়দের মতে, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আরওপড়ুন…… নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!