
লাখাই প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলার সুতাং নদীর মাটি নিলামকে কেন্দ্র করে উত্তেজনা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে কয়েকজন দিন ধরে। স্থানীয়দের অভিযোগ স্হানীয় চেয়ারম্যান সহ কয়েকজন স্হানীয় নেতা ড্রেজারের ম্যানেজান কে টাকা দিয়ে তারা নদীর খননের বালু কিনেছেন অনেক গরিব মানুষ। এই বালু নিলামে দেওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। নিলামে বালু অন্যরা নিলে তাদের দেওয়া টাকা কোথায় দিয়েছে তারা। নিলাম দেওয়া আগে টাকা ফেরত দাবি করেছেন।
সুতাং নদী থেকে উত্তোলিত বালু দিয়ে সরকারি বিদ্যালয়, মসজিদ মন্দির মাদ্রাসা প্রাঙ্গণ ও খেলার মাঠসহ বিভিন্ন স্থান ভরাট করার কথা থাকলেও, বেশী ভাগ স্থানে ব্যক্তিগত জায়গা বরাট করেছে। লাখাই এসি আর সি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের সংলগ্ন সহ কয়েকটি মালিক খানা জায়গায় বালু দিয়েছে।
এসব বালুর পাঁচটি স্পট নিলামের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার ১নং ইউনিয়নের লাখাই স্বজন গ্রামের বাংগালপাড় হাটির পাশের জমিতে রাখা বালু নিলাম দিতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় , নিলামে অংশ নিতে আগ্রহী ব্যক্তিগন, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
নিলাম কার্যক্রম শুরুর আগেই শত শত নারী-পুরুষ প্রতিবাদ করে নিলমে বাধা দেন।
স্থানীয়দের দাবি, তারা সম্মিলিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম এর নিকট থেকে অনুমতি নেয় রামকৃষ্ণ মিশন, কবরের স্হান, মন্দিরে জায়গা বরাট করার জন্য। স্হানীয় নেতাকে টাকা দিয়ে ওই বালু সরকারি জায়গায় না রেখে তাদের দিয়ে ব্যক্তি মালিকখানা জমি ভরাট করেছেন।
লাখাই ১নং ইউনিয়ন বিএনপি সিঃ সহ- সোলেমান মিয়া, ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমান উল্লা, জানায় , ইউনিয়ন চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন লাখাই এসি আর সি পাইলট উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন ফারুক মিয়া, সালাম চৌধুরী সহ কয়েক জনের জায়গা সুতাং নদীর বালু মাটি দিয়ে ভরাট করেছ। আমানউল্লাহপুর বেশ কিছু মালিকানা জায়গা ভরাট করেছ চেয়ারম্যান।
স্হানীয় লোকজন বলেন চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন লাখাই রুহিতনসী গ্রামের মৃত হাজী ফুল মিয়ার পুকুর বরাট করেছ,। স্বজন গ্রাম আনারটুক হাজী সামছু মিয়ার জায়গায় মাটি বরাট এর পরিকল্পনা করছে মোটা অংশের টাকা নিয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন লোক জানায় ৫ আগষ্টের পর চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন কি ভাবে অবৈধ কে বৈধ করে লোকজনের নিকট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
চেয়ারম্যান এর বিরুদ্ধে প্রকাশে কথা বলতে অনেক রাজি হয়নি। তবে নিলামের পর অনেক মানুষ খুলছে।
লাখাই উপজেলার দুই একজন সাংবাদিক তার বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সহযোগিতা করছেন অর্থের বিনিময়ে।
বাঙ্গলপাড়া হাটির সহ পাশের ক্ষতিগ্রস্তরা ইফতেহার মিয়া ও আনজব আলী অভিযোগ করেন, বর্তমান যুবদলের রায়হান উদ্দিন, সেচ্ছাসেবক দলের তোফাজ্জল হোসেন কে দশ লক্ষ টাকা নিয়েছেন। তারা ওই টাকা ফেরত দেওয়ার দাবি জানান।
এ বিষয়ে ইফতেহার মিয়া বলেন বালুর বেপারে আমি আমার বক্তব্যে সুস্পষ্ট লেনদেনের সাথে জড়িত দুই জনের নাম বলছি। সাংবাদিক আশিষ দাশ গুপ্ত লেনদেনের সাথে জড়িত নয়। ফেসবুকে অনেকেই এই বক্তব্য কাট ছাট করে ছাড়ছেন এবং বিভিন্ন মন্তব্য করছেন। যাহা আদৌ ঠিক নয়। তিনি আরো বলেন দৈনিক খোয়াই, দৈনিক ভোরের ডাকে আশীষ দাশ গুপ্ত কে জরিয়ে যে লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তি হীন।
পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসন ঘটনাস্থলে নিলাম কার্যক্রম সম্পন্ন না করে উপজেলা পরিষদ মিলনায়তনে নিলামের কার্যক্রম সম্পন্ন করা হয়।
মালিকানা জায়গায় বালু মাটি ভরাটের বিষয়ে লাখাই ১ নং ইউনিয়নের চেয়ারম্যান আরিফ আহমেদ আহমেদ রুপন সাথে আলাপকালে তিনি বালু মালিকানা জায়গায় ভরাট এ বিষয় অস্বীকার করে বলেন আমি একটা জায়গায় বালু মাটি বরাট করেছি। লাখাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজল হক ও তার সাঙ্গ পাঙ্গ দের নিয়ে মালিকানা জমিতে বালু দিয়ে ভরাট করে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে ।
এ ব্যাপারে লাখাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানায় আমি মালিকানা জায়গায় মাটি ভরাট করি না, চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন মালিকানা জমিতে ভরাট করছে।
একটি সূত্র জানায় একটি মালিকানা জায়গায় ড্রেজারের ম্যানেজার ইমরান মিয়া যোগসাজশে চেয়ারম্যান ১নং ইউনিয়নে ব্যক্তি মালিক খানা দিন জায়গায় মাটি বরাট করছে।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, বালুর পাঁচটি স্পটের নিলাম কার্যক্রম যথানিয়মে সম্পন্ন হয়েছে।
যে সব বালু নিলাম হয়নি সে গুলো জেলা প্রশাসকের অনুমতি নিয়ে নিলাম দেওয়া হবে।
তবে বালু নিয়ে স্থানীয়রা অর্থ আদায়ের লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরওপড়ুন…নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ