1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View
নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তানসেন আলী মন্টু

বগুড়ার নন্দীগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, স্কুলব্যাগ বিতরণ ও ভাটগ্রাম ইউনিয়নে বিনামূল্যের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় সুবিধাভোগী অসচ্ছল নারীরা পেয়েছেন সরকারি মানবিক সহায়তা।
মঙ্গলবার উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্শন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। তিনি শিক্ষার্থীদের হাতে ৩৫টি স্কুলব্যাগ তুলে দেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নন্দীগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২ শতাধিক স্কুলব্যাগ বিতরণ করা হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব খাতের অর্থায়নে এই কার্যক্রম চলমান। সম্প্রতি বৈলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি শিক্ষার্থীদের মাঝে ৩৫টি স্কুলব্যাগ বিতরণ করে শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। জেলা প্রশাসক ও সংসদ সদস্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।

বর্শন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক হাসেম আলী উপস্থিত ছিলেন।

একইদিন চাকলমা বাজারে স্থানীয় জনগণের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় ও ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য। ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে অসচ্ছল পরিবারের নারীদের মাঝে এই সহায়তা দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ট্যাগ অফিসার মোত্তালেব হোসেন, ইউপি সদস্য কামরুজ্জামান কামরুল, হাসেম আলী, জাহাঙ্গীর আলম বাবু, আব্দুল হাকিম, আমিনা আঙ্গুরি উপস্থিত ছিলেন।

আরওপড়ুন…… মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!