1. salmankoeas@gmail.com : admin :
সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত নাসের রহমান কাজিপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু, শুক্রবার জানাজা মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১০ জন আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি

সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ Time View
সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে নৌকার বৈঠা হাতে মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্বে ছিলেন আবু সায়েম তালুকদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কাজিপুর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিল বের হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের কয়েকজনের হাতে নৌকার বৈঠা দেখা যায়। মিছিলের নেতৃত্ব দেন আবু সায়েম তালুকদার।

স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, সাবেক জাতীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নির্দেশে কাজিপুরের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃত্বে এ ‘লগি-বৈঠা মিছিল’ অনুষ্ঠিত হয়। তবে এ দাবির বিষয়ে তানভীর শাকিল জয়ের কোনো তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

মিছিলের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং প্রকাশ্যে মিছিলের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের সঠিক সংখ্যা, মিছিলের নির্দিষ্ট সময় ও স্থান এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে মিছিলের নেতৃত্বে থাকা আবু সায়েম তালুকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

আরওপড়ুন……. সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!