1. salmankoeas@gmail.com : admin :
আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আল আমিন ইসলাম। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আল আমিন ইসলাম। সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত নাসের রহমান কাজিপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু, শুক্রবার জানাজা মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১০ জন আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা

আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আল আমিন ইসলাম।

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ Time View
আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আল আমিন ইসলাম।

মাধবপুর সংবাদদাতা :

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন তরুণ ও সাহসী স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আল আমিন ইসলাম।
স্থানীয়দের মতে, এলাকায় ব্যাপক জনসম্পৃক্ততা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুবাদে তৃণমূল পর্যায়ে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।

মোঃ আল আমিন ইসলাম মাধবপুর ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি এবং একজন সংবাদ কর্মী। তিনি মিঠাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,মিঠাপুকুর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক,বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথেও কাজ করছেন,তাছাড়া জাগরণ আইডিয়াল একাডেমি,শিশু কানন বিদ্যানিকেতন,আলিফ আইডিয়াল একাডেমি ,ফারহান বিদ্যানিকেতন,সেরু মিয়া- রাণু বেগম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক। রাজনৈতিক মাঠেও রয়েছে তার বর্ণাঢ্য ক্যারিয়ার। তিনি মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক, সাবেক সদস্য হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল,সাবেক সহ-সভাপতি সিলেট বিভাগীয় ছাত্র ফোরাম,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাধবপুর উপজেলা ছাত্রদল এবং সাবেক সহ- সভাপতি হিসেবে আদাঐর ইউনিয়ন ছাত্রদলের দায়িত্ব পালন করেন।

এবার নিজের এলাকার জনগণের সেবা করার মানসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন আল আমিন ইসলাম।

স্থানীয় ভোটাররা বলছেন, তরুণ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী হওয়ায় বিভিন্ন বয়সের মানুষের মাঝে আল আমিনের গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে বেশি। সামাজিক উন্নয়নে তার সক্রিয় অংশগ্রহণ তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। নির্বাচন কমিশন কর্তৃক ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার ধারাবাহিকতায়, তিনি ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর দুয়ারে কড়া নাড়ছেন এবং ব্যক্তিগত ভাবমূর্তি তুলে ধরে প্রচার চালাচ্ছেন।তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা,অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রতি রক্ষায় মোঃ আল আমিন সক্রিয় ভূমিকা রেখে আসছেন।এসব কর্মকান্ডের ধারাবাহিকতায় আগামী নির্বাচনে তার প্রার্থীতা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৪নং আদাঐর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন তিনি। তবে মাঠপর্যায়ে তার জনসম্পৃক্ততা ও সামাজিক উন্নয়ন কাজের ধারাবাহিকতায় সবার চেয়ে এগিয়ে থাকবেন আল আমিন। তার সামনে একটাই চ্যালেঞ্জ, সব রাজনৈতিক মতাদর্শের ও গোষ্ঠীভিত্তিক সমর্থন।

চেয়ারম্যান প্রার্থী আল আমিন ইসলাম বলেন, নির্বাচিত হলে ইনশাআল্লাহ এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবেন।তিনি বলেন বর্তমানে এলাকার রাস্তা ঘাটের বেহাল অবস্থা, মাদক ও চুরি বেড়ে গেছে। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে চেয়ারম্যান হিসেবে এসব সমস্যা সমাধানে কাজ করব।

তিনি আরো বলেন,আমি আপনাদের এলাকারই সন্তান। সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও এলাকার উন্নয়নে এবং মানুষের কল্যানে কাজ করতে চাই।

আরওপড়ুন….. সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!